বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গে নয়া যুক্তি পরিবহণমন্ত্রীর, কাজের তাগিদে অনেকে আসেন ,আবার চলে যান

Share:

নিজস্ব প্রতিনিধি,সাঁইথিয়া: নিউটাউন সহ একাধিক জায়গায় বস্তি খালি করে চলে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এপ্রসঙ্গে নয়া যুক্তি খাড়া করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী(Transport Minister Snehashis Chakraborty)। তার দাবি, কাজের তাগিদে অনেকে আসেন ।আবার চলে যান। এটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে। পাল্টা মন্ত্রীর সমালোচনায় মুখোর বিজেপি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাসের দাবি, কাজের প্রয়োজনে অন্য রাষ্ট্রে কেউ গেলে সে ভোটার হয়ে সরকার গঠনের নির্ণায়ক হতে পারেন না। এ রাজ্যে তা হয়েছে।

প্রসঙ্গত,রবিবার সাঁইথিয়ায় (Saithiya)যান পরিবহণমন্ত্রী। দেখা করেন মৃত বিমান প্রামানিকের পরিবারের সাথে। ওই পরিবার দাবি করেছিল এসআইআর আতঙ্কে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়।এসআইআর মাত্র দুমাসের মধ্যে শেষ করে বিধানসভা নির্বাচন করা নিয়েও প্রশ্ন তোলেন পরিবহণমন্ত্রী। তিনি দাবি করেছেন, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবেনা। তার এই মন্তব্যকেও কটাক্ষ করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহসভাপতি দীপক দাস। এস আই আর ইস্যুতে বঙ্গ রাজনীতিতে কাজিয়া এখন তুঙ্গে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বসিরহাটের সংগ্রামপুরে একটি পরিবার বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন থাকার পর ভারতীয় ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত হয়। অথচ এস আই আর চালু হতেই ওই পরিবার বাড়িতে তালা দিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছেন যাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবহণ মন্ত্রীর যুক্তি হল, ২০০২ সালে যখন এস আই আর হয়েছিল, তার এক বছর আগে অর্থাৎ ২০০১ সালে বিধানসভা নির্বাচন হয়। ২০০৪ সালে লোকসভা নির্বাচন হয়। দু বছর সময় নিয়েছিল এস আই আর করতে। অথচ বর্তমানে তিন মাসের মধ্যে এসআই এয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর নির্বাচনে যাওয়া আসলে কেন্দ্রে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কব্জা করে এক ঝটকায় বহু ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাই তাদের নাম বাদ দিতে মরিয়া বিজেপি।

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা