দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও শুরু হয়েছে কোথাও কোথাও। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় সকাল থেকেই ভোট প্রচারে দেখা গেল মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ রায়কে। হুড খোলা গাড়িতে চেপে এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে প্রচার চালান তিনি। তৃণমূল প্রার্থীর ভোটপ্রচারে একাধিক কর্মী-সমর্থকরাও হাজির হয়েছে।এছাড়াও সাধারণ মানুষ এসে জমায়েত হয়েছেন।

এই বছর পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। দুই দফায় হবে নির্বাচন। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। ইতিমধ্যে, একাধিক জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। শেষ মুহুর্তে জোরকদমে চলছে ভোটপ্রচার। শীর্ষ নেতৃত্ব শুরু করে দলের প্রার্থীরাও ঝাঁঝ বাড়িয়েছেন প্রচারে। ইতিমধ্যেই রাজনৈতিক কর্মসূচির সেঞ্চুরি করে ফেলেছেন মমতা ও অভিষেক। রাজ্যজুড়ে প্রচারে রীতিমতো ঝড় তৃণমূল তুলে দিয়েছে। অনেকটাই পিছিয়ে রয়েছে বিরোধীরা, মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।

২৯ এপ্রিল, মধ্য হাওড়ায় নির্বাচন। ভোটের আগে দলের শীর্ষ নেতৃত্বদের পাশাপাশি দাপিয় প্রচার করছেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুপ রায়। বৃহস্পতিবার (১৬) খামখেয়ালী আবহাওয়ার মধ্যেও প্রচারে মিলেছে ব্যাপক সাড়া।অনেকেই তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন। 

উল্লেখ্য, ২০১১ সাল থেকে টানা তিনবার মধ্য হাওড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছেন অরূপ রায়। প্রতিবারই তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। এবার চতুর্থবারও জয় নিয়ে তিনি আশাবাদী।তিনি বলেন, ‘কাজ কখনও শেষ হয় না, মানুষের জন্য কাজ করে যেতে হয়। তৃণমূল সরকার সেই কাজই করে চলেছে।’

Published by:

Share Link:

More Releted News:

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

ভোটের আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ