চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হুডখোলা গাড়িত চেপে ভোটপ্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ এপ্রিল শ্রীরামপুর বিধানসভার ভোট। সেই লক্ষ্যেই হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকাজুড়ে প্রচারে নামেন তিনি।

নির্বাচনী প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তন্ময় ঘোষ জানান, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন। মানুষের ভালোবাসা ও আবেগে তিনি আপ্লুত বলেও উল্লেখ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষ। পাশাপাশি, বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তন্ময় ঘোষ বলেন, শ্রীরামপুরের মানুষ ২৯শে এপ্রিল ভোটের মাধ্যমে ‘বহিরাগত বিজেপিকে’ প্রত্যাখ্যান করবেন। তাঁর দাবি,  বাংলার মানুষ সব গণতান্ত্রিক উপায়েই এর জবাব দিতে প্রস্তুত।

কেন্দ্রীয় বাহিনী ও দমননীতির অভিযোগ তুলে তৃণমূল প্রার্থী আরও বলেন, সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিরোধী মত দমনের চেষ্টা চলছে। যদিও এই পরিস্থিতির জবাব মানুষ ভোটবাক্সে দেবেন বলেই তিনি মনে করেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা প্রসঙ্গে তন্ময় ঘোষের দাবি, তাঁরা যত বেশি বাংলায় আসবেন, ততই তৃণমূলের পক্ষে জনসমর্থন বাড়বে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জেতার লক্ষ্যে জোরকদমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যজুড়ে একের পর এক জনসভা করছেন। ভোটে বিশেষ নজর রেখেছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই ২৭ এপ্রিল পর্যন্ত কলকাতাতেই থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই সূত্রের খবর। অর্থাৎ, প্রথম দফার আগেই দ্বিতীয় দফার ভোটে নজর অমিত শাহের।

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ