নদিয়ায় তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের প্রকাশ্য দিবালোকে শুটআউট। নদীয়ার তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন। ঘটনায় আহত হয়েছে তৃণমূল নেতা সহ আরও ২। বুধবার সকালে নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ।

এই গ্রামেরই বাসিন্দা মোহতালি দফাদার। তিনি তৃণমূলের বুথ সভাপতি। অভিযোগ, সকালে মোহতালি দফাদারের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তখনই এলোপাথাড়ি গুলি চালানও হয়। আহত হন মোহতালি দফাদার, তাঁর ছেলে সামজ্জি দফাদার ও ভাইপো মতিয়াজুল দফাদার। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মতিয়াজুল দফাদারকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই  আহত হাসপাতালে চিকিৎসাধীন। আহত ২ জনকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। 

আক্রান্তদের পরিবারের দাবি , তৃণমূল কর্মীরাই হামলা চালিয়েছে। জানা গিয়েছে, আক্রান্তদের পরিবারের বিরুদ্ধে কংগ্রেসকে সহযোগিতা করার অভিযোগ উঠেছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘এটা কোন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়। বিজেপি কর্মী মারা গেলে তৃণমূলের কর্মী মেরেছে। তৃণমূলের কর্মী মারা গেলে গোষ্ঠীদ্বন্দ্ব এটা কিভাবে হয়। আমি বিষয়টি সম্পর্কে ঠিক জানিনা।’ 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের