তোলাবাজির অভিযোগে নিউটাউনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান রীতা গায়েন। শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিউটাউন থানার পুলিশ তাঁকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন এলাকায় যথেষ্ঠ প্রভাবশালী বলেই পরিচিত। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ বহু অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগ খতিয়ে দেখে পুলিশ শেষ পর্যন্ত রীতাকে গ্রেফতার করে। তাঁকে আদালতে তোলা হবে বলে খবর।

রাজ্যে পালাবদলের পর তোলাবাজি, হুমকি, অস্ত্র রাখার অভিযোগে শহর থেকে জেলায় একের পর এক তৃণমূলের নেতা–কর্মীরা গ্রেফতার হচ্ছিলেন। এরই মধ্যে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন সুদীপ গুন ওরফে রাজা গুন। অভিযুক্তের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও রয়েছে। দুর্গাপুরের নিউ টাউনশীপ থানার পুলিশ গ্রেফতার করে রাজা গুনকে। অভিযোগ, তৃণমূলের মিটিং মিছিলেও দেখা যেত অভিযুক্ত এই ব্যাক্তিকে।

আরও পড়ুন-কসবার বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান কলকাতা পুরসভার, হাজির মন্ত্রী অগ্নিমিত্রা পালও

পাশাপাশি, শনিবার গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে। তিনি পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন। বেহালা এলাকার এই প্রভাবশালী তৃণমূল নেতাকে তাঁর নিজের এলাকা থেকেই গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেহালার শীলপাড়া এবং তার পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী সুদীপ পোল্লের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, এই কাউন্সিলার ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা তোলা নিয়েছেন। এমনকি দাবি মতো টাকা না দিলে দোকানপাট ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হতো। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে সুদীপকে।

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের