বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাদুড়িয়ায়। মঙ্গলবার (২ জুন) নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জাহিদুল হক বৈদ্যর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর দেহ উদ্ধার করে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, সোমবার (১ জুন) রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যান জাহিদুল। মঙ্গলবার অনেক বেলা হলেও ঘর থেকে না বের হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। দরজা ভেঙে ঘরে ঢুকতেই তাঁরা জাহিদুলের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মহত্যা করেছেন তিনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। স্বচ্ছ ভারত মিশনের আওতায় পাওয়া ব্যাটারিচালিত ময়লাবাহী গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতে সরকারের পক্ষ থেকে ১২টি ব্যাটারিচালিত ময়লাবাহী গাড়ি দেওয়া হলেও তার মধ্যে বেশ কয়েকটি গাড়ির হদিশ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের দাবি, গাড়িগুলি বিক্রি করে টাকা আত্মসাৎ করা হয়েছে। জহিদুলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল। পাশাপাশি বহু জায়গায় ঋণও করেছিলেন বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর