মনোনয়ন প্রত্যাহার বিজেপির ‘ডামি’ প্রার্থীর, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

আগামী সোমবার জয়ী প্রার্থীদের জয়ের শংসাপত্র দেওয়া হবে বলে বিধানসভা সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি পিছু হঠায় পশ্চিমবঙ্গ রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। রাজ্যসভা নির্বাচনে বিজেপির ডামি প্রার্থী রথীন্দ্র বসু মনোনয়ন প্রত্যাহার করে নিলেন শনিবার। এদিন বিধানসভায় এসে সহ-সচিবের কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন রাজ্য বিজেপির সহ-সভাপতি।

বিজেপির ডামি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ফলে আগামী ২৪ জুলাই বিধানসভায় রাজ্যসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে না। তৃণমূলের তরফে যে ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন। সেই সঙ্গে বিজেপির তরফে অনন্ত মহারাজকেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না আর। আগামী সোমবার জয়ী প্রার্থীদের জয়ের শংসাপত্র দেওয়া হবে বলে বিধানসভা সূত্রের খবর।

উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে ডেরেক-ও-ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইককে। আর একটি আসনে উপনির্বাচনের জন্য তৃণমূলের তরফে দাঁড়িয়েছেন সাকেত গোখলে। রথীন্দ্র সরে দাঁড়ানোয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থীরা। গেরুয়া শিবিরের তরফে অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানো প্রসঙ্গে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী জানান, অনন্ত মহারাজ উত্তরবঙ্গে বহু সামাজিক সংস্কারের কাজ করেছেন। তাই তাঁর মতো এক জন ব্যক্তিকে বিজেপি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ায় আমরা গর্বিত।

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…