চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ট্রেনি মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা রাজ্য উত্তাল, ঠিক তখনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) বুকে। এই জেলার নন্দীগ্রাম(Nandigram) দেশজুড়ে বিখ্যাত জমি আন্দোলনের অন্যতম পীঠস্থান হিসাবে। একই সঙ্গে রাজ্য রাজনীতিতে এই নন্দীগ্রামের গুরুত্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নির্বাচনী বিধানসভা কেন্দ্র হিসাবেও। সেই নন্দীগ্রামেই এবার অভিযোগ উঠেছে, এক তৃণমূল কর্মীর স্ত্রীকে(TMC Workers Wife Paraded Nakedly) নগ্ন করে হাঁটিয়েছেন এলাকারই কয়েকজন বিজেপি কর্মী। আর সেই ঘটনা সামনে আসতেই এখন মুখ পুড়ছে বঙ্গ বিজেপির(Bengal BJP)।

আরও পড়ুন, শান্তনু জায়া কাকলি সেন বহিষ্কৃত দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শুভেন্দু। সেই নির্বাচনে বিতর্কিত জয়ের মুখ দেখেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই নির্বাচনের সময় থেকেই নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করা শুরু হয়েছিল। মারধর, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, ঘরবাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, মহিলাদের ওপর অত্যাচার দিন কে দিন বেড়ে গিয়েছে। তারপরেও গত বছরের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের ২টি ব্লক মিলিয়ে বিজেপির থেকে ১০ হাজারেরও বেশি ভোটে লিড তুলেছিল তৃণমূল। কিন্তু দুটি ব্লকেরই পঞ্চায়েত সমিতি গিয়েছে বিজেপির দখলে। লোকসভা নির্বাচনেও নন্দীগ্রামে লিড তোলে বিজেপি। সেই সময় থেকেই তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার চূড়ান্ত আকার ধারন করেছে।

আরও পড়ুন, থানার ভিতরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অভিযুক্ত, শেষমেশ শ্রীঘরে ঠাঁই

এরই মাঝে এবার সামনে এসেছে, এক তৃণমূল কর্মীর স্ত্রীকে নগ্ন করে প্রকাশ্যে হাঁটিয়েছেন এলাকারই বিজেপি কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলার পরিবারের সঙ্গে এলাকার কিছু বিজেপি সমর্থক পরিবারের বিবাদ ছিল জমিজমা নিয়ে। সেই বিবাদের জেরেই ওই তৃণমূলকর্মীর স্ত্রীকে প্রথমে মারধর করা হয় এবং তারপর তাঁকে বিবস্ত্র করে প্রায় ৩০০ মিটার হাঁটানো হয় নগ্ন অবস্থায় গ্রামের মধ্যে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে গতকাল রাতেই ৬জন বিজেপি কর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও সেই ঘটনার জেরে এখনও কেউ গ্রেফতার না হওয়ায় জোড়াফুল শিবিরে ক্ষোভ ছড়িয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

LIVE

LIVE ‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, নিশানা মমতার

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ