শুভেন্দুর জেলায় বিজেপির ময়নায় সমবায়ের ভোটে জয় তৃণমূলের

যে বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে সেখানে তৃণমূল জিতল কীভাবে সেই প্রশ্ন উঠেছে। প্রশ্ন, শুভেন্দুর জেলায় বিজেপিতে কী ধস নামা শুরু হয়ে গিয়েছে!

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে(Purba Midnapur) সমবায় নির্বাচনে(Co-Operative Election) জয়ের মুখ দেখল তৃণমূল(TMC)। তাও আবার যা তা এলাকায় নয়। একুশের ভোটের পর থেকে কার্যত বিজেপির(BJP) গড় হয়ে ওঠা ময়নার বুকে এই জয়ের মুখ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে ঘিরে জেলার পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কী শুভেন্দুর জেলায় বিজেপিতে ধস নামা শুরু হয়ে গিয়েছে। যে বিধানসভা কেন্দ্রটি বিজেপির দখলে সেখানে তৃণমূল জিতল কীভাবে সেই প্রশ্ন উঠেছে। সব থেকে বড় কথা এই নির্বাচনে একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিজেপি। যা পদ্ম শিবিরের হতশ্রী দশাকেই সামনে নিয়ে চলে এল। যে সমবায় নির্বাচনকে ঘিরে এখন এই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বিজেপিকে, সেটি হল পূর্ব-দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি(South East Moyna Cooperative Agricultural Development Society)। 

জানা গিয়েছে, এই সমবায়ের ৪২টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন তৃণমূলের সমর্থিত প্রার্থীরা। একটি আসনেও প্রার্থী দিতে পারেনি কিবা বাম, কিবা বিজেপি। এই সমবায়ে রয়েছেন ১০২৩ জন ভোটার যাদের বাড়ি ময়না, নোনাকুড়ি, শ্যামগঞ্জ, পূর্ব দোবান্ধি ও পাটনা গ্রামে। গ্রামগুলি রীতিমত পদ্ম ঘাঁটি হয়ে উঠেছে বলেই তৃণমূলের দাবি। অথচ বছরে প্রায় ৭ কোটির লেনদেন হওয়া এই সমবায়ে নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনও বাম এবং বিজেপি সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দেননি। কিন্তু তৃণমূলের সমর্থিত প্রার্থীরা আরামসে মনোনয়ন জমা দিয়েছিলেন। আর তার জেরেই তাঁরা সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। একুশের ভোটে ময়না থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হন ক্রিকেটার অশোক ডিন্ডা। তিনি জয়ী হন ১২৬০ ভোটে। অথচ সেই ময়নাতেই এখন বিজেপির ভেঙে পড়ার দশা চোখে পড়ছে লোকসভা নির্বাচনের মুখে। একই সঙ্গে সামনে এসেছে, এই জেলা থেকে গতকালের বাম ব্রিগেডের সভাতেই সব থেকে বেশি লোক গিয়েছিলেন। আবার দেখা যাচ্ছে জেলায় যে সব এলাকায় বিজেপির ভালো প্রভাব রয়েছে সেখান থেকেই বেশি মানুষ গিয়েছিলেন।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডির লড়াইয়ের মাঝে এতদিন বামেরা কার্যত নিষ্প্রভ ছিল। অথচ বামেদের ব্রিগেড সমাবেশে এই জেলা থেকেই সব থেকে বেশি মানুষ গিয়েছিলেন। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, ব্রিগেড ভরাতে বামেদের সাহায্য করেছে বিজেপি। রাম-বাম মিলেমিশে গিয়েছে। যদিও বামেদের দাবি, অনেক বাম সমর্থক লাল ঝান্ডা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরা ফের দলে ফিরছেন। সেই কারণে বিজেপি-প্রধান এলাকা থেকে ব্রিগেডে বেশি মানুষের ভিড় হয়েছে। জানা গিয়েছে, নন্দীগ্রাম থেকেই ১৪ টি বাস গিয়েছিল ব্রিগেডে। পাশের খেজুরি থেকে ১৩ টি বাস ও কিছু ছোট গাড়িতে বাম কর্মী-সমর্থকেরা ব্রিগেডে গিয়েছিলেন। ময়না থেকেও ৫টি বাস এবং ২ টি ট্রেকারে চেপে ব্রিগেডে সমাবেশে গিয়েছিলন এলাকার বাম কর্মী-সমর্থকেরা। চণ্ডীপুর থেকে ১৪টি বাস, ৬টি ট্রেকারে চেপে গিয়েছিলেন বাম কর্মী-সমর্থক। কাঁথি-৩ নম্বর ব্লক থেকে ১১টি বাস ও কিছু ছোটগাড়িতে কর্মী-সমর্থকেরা ব্রিগেড যান। কাঁথি শহর, কাঁথি-১, দেশপ্রাণ ব্লক মিলিয়ে ১৬টি বাস গিয়েছিল ব্রিগেডে। জেলা থেকে সব মিলিয়ে ২২৩টি বাস, ৯টি ট্রেকার ও বহু ছোট গাড়িতে ব্রিগেডে গিয়েছিলেন বাম কর্মী-সমর্থকেরা।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক