তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

Share:

নিজস্ব প্রতিনিধি:  শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমাচ্ছেন। রাজ্যে পালা বদলের পর থেকে শ্রাবণী মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্ত ভিড় জমাচ্ছেন তারকেশ্বর মন্দিরে। নিষ্ঠা ভরে দিচ্ছেন  পুজো। সেই বাবার ধামেই এবার সপরিবারে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।  

ত্রিপুররা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তারকেশ্বর, জাঙ্গীপাড়া ও খানাকুলের বিজেপি বিধায়করা।  মন্দির থেকে বেরিয়ে মানিক সাহা বলেন, ‘খুব আনন্দ লাগছে বহু বছর পর আমি এখানে এলাম। ছোটবেলায় বাবার সঙ্গে এসেছি দুধপুকুরে স্নানও করেছি। বাবা তারকনাথের কাছে মাথা ঠেকিয়ে প্রার্থনা করেছি। এখন পশ্চিমবঙ্গে আস্তিকের পরিবেশ এসেছে আগে নাস্তিকের পরিবেশ ছিল  এবং সেই কারণে এখন অনুভূতিটা খুব ভাল। মনে হচ্ছে ভগবানের কাছে আমরা চলে এসেছি। বাবা তারকনাথের কাছে প্রার্থনা করেছি পশ্চিমবঙ্গ যেন উন্নয়নের দিক থেকে শিখরে পৌঁছায়।  ত্রিপুরাবাসীর জন্য মঙ্গল কামনা করেছি। বাবা সব দেখছেন।’ 

আরও পড়ুন: নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

তিনি আরও বলেছেন, ‘পশ্চিমবঙ্গে যে অনাচার চলছিল তা থেকে মুক্ত হয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে বাবা তারকনাথের আশীর্বাদে। ভগবান ছাড়া কিছু হয় না । ওরা তো নাস্তিকতায় বিশ্বাস করতো।  যেহেতু শ্রাবণ মাস তাই মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি তাই আরেকবার আমি আসবো। আর সবার মঙ্গল কামনা করব।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেছেন, ‘মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে চলছেন প্রধানমন্ত্রীর মার্গ দর্শন নিয়ে তাতে মনে করি  পশ্চিমবঙ্গের আরও উন্নতি হবে।অনেকদিন পর একটা স্বাধীনতার অনুভূতি আমরা পাচ্ছি। আবার নতুন করে সেই স্বাধীনতার পেয়েছে পশ্চিমবঙ্গ। তাই সাধারণ মানুষ আমরা খুব খুশি।’ 

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা