নৌসেনা-বায়ুসেনায় বড় রদবদল, নতুন দায়িত্বে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রতিরক্ষা বাহিনীর দুই গুরুত্বপূর্ণ শাখা ভারতীয় নৌসেনা ও ভারতীয় বায়ুসেনার শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ডেপুটি চিফ অব নাভাল স্টাফ (DCNS) হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ এবং ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ (DCAS) পদে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল তেজপাল সিং। এর আগে নৌসেনার ডেপুটি চিফ অব নাভাল স্টাফ পদে ছিলেন ভাইস অ্যাডমিরাল তরুণ সোবতী। ৩১ জুলাই তিনি অবসর নেন।

১৯৯০ সালের ১ জুলাই ভারতীয় নৌসেনায় যোগ দেন এ এন প্রমোদ। দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। কার্গিল যুদ্ধের সময় ‘অপারেশন বিজয়’, ‘অপারেশন পরাক্রম’, ‘অপারেশন সিঁদুর’ এবং গালওয়ান সংঘাতের সময় পরিচালিত ‘অপারেশন স্নো লেপার্ড’-এ তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। কর্মজীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তিনি বিশিষ্ট সেবা মেডেল এবং ২০২৫ সালে যুদ্ধ সেবা মেডেলে সম্মানিত হন। 

আরও পড়ুন: বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

অন্যদিকে, ১ অগস্ট নতুন ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এয়ার মার্শাল তেজপাল সিং। দায়িত্ব নেওয়ার পর তিনি জাতীয় যুদ্ধ স্মারকে গিয়ে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৯০ সালের ১৬ জুন ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন তেজপাল সিং। তিন দশকেরও বেশি কর্মজীবনে তাঁর ঝুলিতে রয়েছে ৩ হাজার ৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা। অসামান্য পরিষেবার জন্য ২০১১ সালে তিনি বায়ু সেনা মডেল এবং ২০২১ সালে অতি বিশিষ্ট সেবা মেডেলে ভূষিত হন ।

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

বেয়াইয়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক মায়াবতীর, দল থেকে বহিস্কার ভাইপোর শ্বশুরকে

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?