সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

: বর্তমানে 'পাথরসম্রাট' টুলু মণ্ডলের বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, হার্ডড্রাইভ ও পেনড্রাইভে থাকা আর্থিক তথ্যের রহস্যভেদ করছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, হার্ডড্রাইভ ও পেনড্রাইভে থাকা আর্থিক তথ্যের রহস্যভেদ করছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। সাংকেতিক ভাষায় অর্থাৎ কোড ল্যাঙ্গুয়েজে হত টুলুর কোটি টাকার লেনদেন। টুলুর ব্যবসার আর্থিক হিসেব দেখতেন তাঁর হিসাবরক্ষক পিনাকী দেব। এই কাজে তাঁকে সহযোগিতা করতেন পার্থ সারথী নামে আর এক ব্যক্তি। বর্তমানে দুইজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের কাছ থেকেই দুটি ল্যাপটপ, একাধিক পেন ড্রাইভ এবং একটি হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু পুলিশ সূত্রের খবর, টুলুর ব্যবসার কোটি কোটি টাকার হিসেব লিখে রাখা হয়েছে সংক্ষিপ্ত ভাষা, সাংকেতিক চিহ্ন ও বিশেষ হিসাবরক্ষণ পদ্ধতি ব্যবহার করে

যার ফলে তথ্য উদ্ধার হলেও তার প্রকৃত অর্থ, লেনদেনের উৎস কোথায়, কিছুই বুঝতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। তাই টুলুর আর্থিক নথির রহস্যভেদে নিযুক্ত করা হয়েছে একজন আইপিএস অফিসারকে। যিনি পুলিশের যোগ দেওয়ার আগে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখকে এই কঠিন সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি হিসেবরক্ষকদের ব্যবহৃত সাংকেতিক ভাষা বিশ্লেষণ করছেন।

কোটি টাকার হিসেব মিলিয়ে তদন্তের উপযোগী করে তোলা এবং ট্যালি ও এক্সেল শিটে সম্পূর্ণ আর্থিক লেনদেনের হিসেব বিশ্লেষণের কাজ করছেন। গত সাত দিন তিনি সিউড়ি থানায় বসেই তিনি এই কাজ করছেন। সঙ্গে হিসেব রক্ষকদের জিজ্ঞাসাবাদও করছেন। তবে পুলিশের হাতে যে সকল ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস রয়েছে, তাতে সকল তথ্য রয়েছে কিনা বা গুরুত্বপূর্ণ ফাইল বা তথ্য মুছে ফেলা হয়েছে কি না, তার তদন্তে যুক্ত হয়েছে সিআইডির বিশেষ প্রযুক্তিগত দল। উল্লেখ্য, টুলু মণ্ডলের বীরভূমের মিনারের বাড়ি থেকে প্রায় ২৮.৫ কোটি টাকা থরে থরে নোটের বাণ্ডিল উদ্ধার হয়েছে। পাশাপাশি ১৫ কিলোগ্রাম সোনার বাটও উদ্ধার হয়েছে। এত টাকা কোথায় পেলেন তিনি, সেই তদন্তেই এখন পুলিশ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা