সকাল থেকেই দুর্যোগ, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কোথায় হয়েছে বেশি বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে টানা চলছে  ঝড়বৃষ্টি।  কলকাতার পাশাপাশি ব্যাপক বৃষ্টি-সহ ঝড় ও বজ্রপাত হচ্ছে জেলায় জেলাতেও। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের মুখ ভার। হয়েছে ঝেঁপে বৃষ্টিও। এপ্রিলে টানা এভাবে বৃষ্টি অনেক বছর দেখেনি। নতুন করে  রাজ্যের ৭ জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক নজরে দেখে নিন গত ২৪ ঘণ্টায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে… 

কল্যাণী- ৫১.২ মি.মি
বর্ধমান – ৪৫.৬ মি.মি
সল্টলেক- ৩৯.৬ মি.মি
মগড়া -৩৮.০ মি.মি
উলুবেড়িয়া-৩৩.৮ মি.মি
বসিরহাট-২৯.৪ মি.মি
দমদম- ২৮.১ মি.মি
হলদিয়া- ২৭.৬ মি.মি
শিলিগুড়ি (P.T.O)- ২৬.৪ মি.মি
বারাকপুর – ২৬.২ মি.মি
বহরমপুর- ২৫.০ মি.মি
বাগডোগরা -২১.৮ মি.মি
পানাগড়-২১.২ মি.মি
বগুলা- ২১ মি.মি
বাঁকুড়া- ১৭.১ মি.মি
ক্যানিং-১৭.০ মি.মি
আলিপুর-১৫.৪ মি.মি
দার্জিলিং – ১৩.৪ মি.মি
দার্জিলিং- ১২.৬ মি.মি
সিউড়ি-১২.২ মি.মি
আলিপুরদুয়ার-১১.২ মি.মি
আসানসোল -১১.২ মি.মি
ডায়মন্ড হারবার-১০.৯ মি.মি
ঝাড়গ্রাম- ৯.৪ মি.মি
কালিম্পং- ৯.০ মি.মি
কোচবিহার-৭.৬ মি.মি
শান্তিনিকেতন- ৭.২ মি.মি
কৃষ্ণনগর -৬.৩ মি.মি
পুরুলিয়া- ৫.০ মি.মি
কলাইকুন্ডা – ৪.০ মি.মি
রায়গঞ্জ-৪.০ মি.মি
জলপাইগুড়ি -৩.২ মি.মি
মালদা-২.০ মি.মি   

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে কালবৈশাখীর পরিস্থিতি বজায় থাকবে। বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। জানা গিয়েছে, হিমালয়ের পাদদেশ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি অক্ষরেখা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে নিম্নচাপ রেখা তৈরি হয়েছে। এর জেরেই বাড়ছে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার প্রবণতা। দক্ষিণবঙ্গের  সবকটি জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং নদিয়ায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সব এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থা আগামী কয়েক দিন জারি থাকবে বলে জানা গিয়েছে। তবে শুক্রবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪