প্যাঙ্গোলিনের আঁশ পাচার করতে গিয়ে গ্রেফতার দুই

প্যাঙ্গোলিনের মাংস খেয়ে আঁশ যুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়ল দুই পাচারকারী। ধৃতরা কালিম্পংয়ের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যাঙ্গোলিনের মাংস খেয়ে আঁশ যুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়ল দুই পাচারকারী। ধৃত দুই ব্যক্তি কালিম্পংয়ের বাসিন্দা। প্যাঙ্গোলিনের আঁশ যুক্ত চামড়া উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওদলাবাড়ির একটি হোটেলের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশ যুক্ত চামড়া-সহ দুজনকে গ্রেফতার করেন বনদফতরের নর্দার্ন পেট্রোলিং টিমের প্রধান সঞ্জয় দত্ত। ধৃতদের নাম পালদেন লেপচা(২৮) ও দিলীপ কুমার রাই(৫০)।  দুজনেই কালিম্পং জেলার বাসিন্দা। জানা গিয়েছে প্যাঙ্গোলিনের ওই চামড়াটি শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বনকর্তারা জানতে পারেন কালিম্পং এর জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি তারা শিকার করে। এরপর প্রাণীটির মাংস খেয়ে চামড়া পাচার করার উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে চামড়াটি পাচারের আগেই ধরা পড়ে যান দুজন। এই ঘটনা নিয়ে বৈকন্ঠপুর বনবিভাগের ডি এফ ও হরি কৃষ্ণান জানান প্যাঙ্গোলিনের চামড়া সমেত দুইজন পাচারকারীকে আমাদের নর্দার্ন পেট্রোলিং টিম গ্রেফতার করেছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ব জুড়েই প্যাঙ্গোলিন পাচারের ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা। এই প্রাণীর আঁশ মূলত চিন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করা হয়। প্যাঙ্গোলিনের আঁশ বিভিন্ন ধরনের টোটকা এবং হাতুড়ে ডাক্তারা  ওষুধ তৈরিতে কাজে লাগায়। অন্যদিকে প্যাঙ্গোলিনের মাংস খাওয়া বিপজ্জনক বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। চিকিৎসকদের মতে চিতাবাঘ, প্যাঙ্গোলিন, বাদুর ইত্যাদি বন্যপ্রাণীর মাংস খেলে এর থেকে জুনোটিক ডিজিস হতে পারে। যার ফল মারাত্মক হতে পারে।

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার