ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার দুই

শনিবার ধৃতদের বারুইপুরের আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এর পর বিচারক ধৃতদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা না দিয়ে দোকান থেকে জোর করে দামী মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশ মোবাইল ফোনটি উদ্ধার করেছে ধৃতদের কাছ থেকে। শনিবার বারুইপুর আদালতের বিচারক দুই যুবককে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোন কেনার নামে শুক্রবার প্রায় রাত দশটা নাগাদ জয়নগর স্টেশন রোডের এক দোকানে যান ওই দুই যুবক। মোবাইল ফোনের দোকানের মালিক সুমন পালকে গিয়ে বলেন মোবাইল দিতে। মোবাইলে বের করে তাদেরকে দেখালে তারা মোবাইলটি কোনও টাকা না দিয়ে নিয়ে যেতে চান বলে অভিযোগ। অভিযোগ, মোবাইলের জন্য টাকা চাইলে দোকানদারকে গুলি করার হুমকি দেয় ওই দুই যুবক। এর পর দোকানদারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাকাটা কাটি হয় অভিযুক্তদের। এর পর টাকা না দিয়ে মোবাইল ফোনটি জোর করে তাদের সঙ্গে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এর পর পুলিশের দ্বারস্থ হন দোকানের মালিক সুমন পাল। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই দুই যুবককে গ্রেফতার করে। পাশাপাশি দোকান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া মোবাইলটিও উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশ সুত্রে খবর, ধৃত দুই যুবকের নাম, জাকির ফকির ও রোহিত শেখ। জয়নগর থেকে তাদের গ্রেফতার করে তদন্তকারীরা। শনিবার ধৃতদের বারুইপুরের আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এর পর বিচারক ধৃতদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের