‘ফ্রিজ’ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেনের ওপর নজর ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও বিপাকে পড়ল সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। এবার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। জানা গিয়েছে শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তাঁর মাছের ব্যবসা সংক্রান্ত অ্যাকাউন্টে যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই চিঠির ভিত্তিতেও ফ্রিজ হয়েছে  শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

গত কয়েকদিন ধরেই ইডির হাতে উঠে এসেছিল একের পর এক তথ্য। কেন্দ্রীয় সংস্থার হাতে তথ্য আসে শাহজাহান  একাধিক ব্যাঙ্ক অ্যাকাইন্টের মাধ্যমে ১৩৭ কোটি টাকা লেনদেন করেছ। এরপরেই ইডির নজরে আসে তৃণমূল নেতার ১৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, মাছের ব্যবসার আড়ালে নানা কুকর্মের মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা করতেন শাহজাহান।  এছাড়াও শাহজাহানের বিরুদ্ধে ইডির তরফে দু’টি ইসিআইআর রয়েছে। একটি রেশন বণ্টন দুর্নীতি এবং আর একটি বেআইনি ভাবে জমি দখল এবং মাছ চাষ।  জানা গিয়েছে, শাহজাহানের বাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দ্রুত ‘ফ্রিজ’ করা হবে।  

উল্লেখ্য, রেশন দুর্নীতির তদন্তে গত ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়ায় বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জনরোষের মুখে পড়েন ইডির আধিকারিকরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচেন কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। দীর্ঘ ৫৫ দিন পলাতক থাকার পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারের পরেই হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই । ইতিমধ্যেই এই কাণ্ডে  তদন্ত শুরু করেছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী