মুর্শিদাবাদে লরির ধাক্কায় মৃত্যু ১ টোটো চালক-সহ ২ জনের

টোটোর সঙ্গে লরির মুখোমুখি ধাক্কায় টোটোর চালক এবং এক জন যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার চোয়াবাজার এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। টোটোর সঙ্গে লরির মুখোমুখি ধাক্কায় টোটোর চালক এবং এক জন যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার চোয়াবাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের নাম মৃতদের নাম সিরাজ শেখ ও আজিফা বিবি। সিরাজের বাড়ি হরিহরপাড়া শ্রীপুর এলাকায় এবং আজিফা বহরমপুরের  শিমুলিয়া এলাকার বাসিন্দা। সিরাজ শেখ টোটোটি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।

রবিবার সকালে টোটোতে চেপে বেশ কয়েকজন হরিহরপাড়ার শ্রীপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন।সেই সময় চোয়াবাজার এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর জখম হন টোটো চালক সহ ৪ জন।  এমন দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় থানায়। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আহতদের প্রথমে বহরমপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক সিরাজকে মৃত বলে ঘোষণা করেন। এর পর সেখান থেকে বাকিদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বহরমপুরে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় আজিফা বিবির। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। সাতসকালে এমন দুর্ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া টোটোর যাত্রীরা একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। বিয়েবাড়িতে এক আত্মীয় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার সেই আত্মীয়কে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু যাওয়ার পথে ঘটে এই মর্মান্তিক ঘটনা। অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হওয়া সেই ব্যক্তিরও মৃত্যু হয়েছে হাসপাতালে।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪