আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চড়া সুদে টাকা নিয়ে সর্বস্বান্ত, বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ দুই পরিবার

নিজস্ব প্রতিনধি, নদিয়া:  কথাতেই আছে অর্থই অনর্থের মূল। মানুষের চাওয়ার তো শেষ হয় না। এই আরও চায়-এর ফাঁদে পদে কত বিপদে পড়ে তার ইওত্তা নেই। এবার তেমনই ঘটনার শিকার করেন নদিয়ার শান্তিপুরের দুই পরিবার।

চড়া সুদে টাকা নিয়ে সর্বস্বান্ত হল দুই পরিবার। কিছু টাকা বাকি থাকায় ক্রমাগত আসছে প্রাণনাশের হুমকি। চরম আতঙ্কগ্রস্ত হয়ে অবশেষে থানার দ্বারস্থ হলেন তারা।  ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।

শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়ার বাসিন্দা সনজিত শর্মা। পেশাই চরা সুদের ব্যবসায়ী। জানা যায় সরজিত শর্মার কাছ থেকে তার পার্শ্ববর্তী এলাকার দুই ব্যক্তি চরা সুদে টাকা নিয়েছিল। তাঁদের মধ্যে একজনের নাম প্রসেনজিত জানা। তিনি ১ লক্ষ ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন সনজিৎ শর্মার থেকে। প্রসেনজিত জানার অভিযোগ যা টাকা নিয়েছিলেন তার তিন গুন টাকা তিনি ফেরত দিয়েছেন। বাধ্য হয়ে দোকান বিক্রি করে দিয়েছেন। তারপরেও সনজিৎ তাঁর কাছ ২ লক্ষ ৮ হাজার টাকা দাবি করেছেন।

আর এক ব্যক্তি পেশায় লটারি বিক্রেতা। শারীরিক কিছু অসুবিধায় পড়ে তিনি টাকা ধার নিয়েছিলেন। সনজিৎ শর্মার বিরুদ্ধে তাঁরও একই অভিযোগ। দুজনেরই বক্তব্য, যে পরিমাণ টাকা নিয়েছিলেন তারা, সেই পরিমাণের থেকেও বেশি সুদ গুনতে হয়েছে তাদের। বাধ্য হয়ে নিজেদের বেশ কিছু সম্পত্তি বিক্রিও করতে হয়েছে। সুদের পরিমাণ এতটাই ছিল তাতেও পরিশোধ হচ্ছিল না পুরো টাকাটা।

ওই দুই ব্যক্তির দাবি সরজিৎ শর্মা বেআইনিভাবে এলাকায় চড়া সুদের ব্যবসা করে। তাঁরা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত সরজিত শর্মার বিরুদ্ধে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ