রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের বুকে বড়সড় কোনও দুষ্কৃতী কার্যকলাপের ছক ছিল! রবিবার সকালেই আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতীর গ্রেফতারির খবর সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন সকালে উত্তর ২৪ব পরগনার মোহনপুর থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের ডান হাতকে গ্রেফতার করেছে পুলিশ। যার দুষ্কৃতী কার্যকলাপের ছক বানচাল করা গিয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

রবি সকালে মোহনপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বিহারের দুষ্কৃতী সুবোধের শাগরেদ আগ্নেয়াস্ত্র নিয়ে উত্তর ২৪ পরগায় প্রবেশ করেছে। তারপরেই তাদের ধরতে ছক পরিকল্পনা করে পুলিশ। সেই পরিকল্পনাতেই কাজ হয়। গ্রেফতার হয় বিহারের কুখ্যাত সুবোধ সিং-এর শাগরেদ জয় বিন্দ চৌধুরি ও আফসার আলি,উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এছাড়াও উদ্ধার হয়েছে সেভেন এমএম পিস্তল, একটি দেশি ওয়ান শাটার, নগদ এক লক্ষ চব্বিশ হাজার ২৭০ টাকা।

আরও পডুন: থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এত নগদ টাকা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে কি করছিল? তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র কিভাবে এল? সুবোধ সিংয়ের কোনও বড় উদ্দেশ্য ছিল? সবটাই খতিয়ে দেখছে পুলিশ। সুবোধ সিং কি নতুন করে কোনও বরাত দিয়েছিল যার জন্য এত টাকা এবং বন্দুক জড়ো করেছিল এই দুই দুষ্কৃতী! তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?