অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না দুই তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশের অনুমতি পেলেন না বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী।অনুব্রত মণ্ডল বাড়িতে প্রবেশ করার পরপরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীকে। অনুব্রত মণ্ডলের ফেরার পর থেকে বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। আজ সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারায় সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সাংবাদিকদের সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা(Minister Chandranath Sinha)।

মঙ্গলবার সকাল থেকেই অনুব্রত মণ্ডলের বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী(Bikas Roy Chowdhury) বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। তবে কেষ্ট দা’র (অনুব্রত মণ্ডল) বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিললেও, এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যে, বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ভেতরে দেখা যায়, যিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।পরিস্থিতির জেরে, দেখা না করেই ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায় চৌধুরী। আজকের এই ঘটনা বীরভূম জেলা রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে কলকাতায় ভোরবেলা পৌঁছন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌছান তিনি। সঙ্গে ছিলেন তার মেয়ে। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।প্রায় দু’ বছর পরে তিহাড় জেল থেকে মুক্তি পান অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাকে শুক্রবার জামিন দেয় ।২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। ২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহাড় জেলেই বন্দি ছিলেন তিনি।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?