মদ্যপানের আসরে তরুণের জিভ কাটলেন মহিলা

ঘটনার জেরে মুকুল পুলিশকে অভিযোগ করেছে বৃদ্ধা পাকু টুডু ও তাঁর মেয়ে গোপনে তন্ত্রসাধনা করেন। তন্ত্রসাধনার জন্যই তাঁরা শ্যামাইয়ের জিভ কেটে নিয়েছেন। একই অভিযোগ করেছে শ্যামাইয়ের পরিবারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ খাওয়ার আসর থেকে এসেছিল আমন্ত্রণ। সেই আমন্ত্রণ রক্ষা করতে গিয়েই এবার নিজের জিভ খোয়ালেন এক তরুণ। অভিযোগ উঠেছে তন্ত্র সাধনার জন্য দুই মহিলা ওই যুবকের জিভ কেটে নিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূম জেলার বোলপুর মহকুমার শান্তিনিকেতন থানা এলাকার ফুলডাঙা গ্রামে। পুলিশ ঘটনার তদন্তে ইতিমধ্যেই অভিযুক্ত দুই মহিলাকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

জানা গিয়েছে, ফুলডাঙা গ্রামের আদিবাসী পাড়ার বাসিন্দা ২০ বছরের শ্যামাই সোরেন তার বন্ধু মুকুলের সঙ্গে সোমবার রাতে মদ খেতে গিয়েছিল প্রতিবেশী বৃদ্ধা পাকু টুডুর বাড়িতে। মদের আসর ওই বৃদ্ধার সঙ্গে ঝগড়া বাঁধে শ্যামাইয়ের। এর কিছু ক্ষণ পর মুকুল শৌচাগারে যাওয়ার জন্য আসর ছেড়ে বেরিয়ে যায়। ফিরে এসে শ্যামাইকে সে রক্তাক্ত অবস্থায় ওই ঘরে পড়ে থাকতে দেখে। দ্রুত শ্যামাইকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় রাতেই তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অর্থাভাবের জন্য শ্যামাইকে কলকাতায় নিয়ে আসতে পারেনি তাঁর পরিবার। তাঁকে ফুলডাঙার বাড়িতেই ফিরিয়ে আনা হয়। ঘটনার জেরে মুকুল পুলিশকে অভিযোগ করেছে বৃদ্ধা পাকু টুডু ও তাঁর মেয়ে গোপনে তন্ত্রসাধনা করেন। তন্ত্রসাধনার জন্যই তাঁরা শ্যামাইয়ের জিভ কেটে নিয়েছেন। একই অভিযোগ করেছে শ্যামাইয়ের পরিবারও। পুলিশ ওই দুই মহিলাকে আটক করলেও তাঁদের গ্রেফতার করেনি।

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর