চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিএসএফ-কে ব্যবহার করছে কেন্দ্র, সরব উদয়ন গুহ

নিজস্ব প্রতিনিধি: কোচবিহারের (Coochbehar) দিনহাটার (Dinhata) গিতালদহে (Gitaldaha) সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’ এর (BSF) গুলিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। রবিবার মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূল কংগ্রেসের (TMC) এক প্রতিনিধিদল নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন। এদিন গিতালদহে দাঁড়িয়ে বিএসএফ-কে ব্যবহার করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের মন্ত্রী।

রবিবার দিনহাটার গীতালদহে নিহত যুবকের বাড়িতে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘বিএসএফ নিজেদের সীমানা মানছে না। গ্রামের ভিতরে এসে গুলি চালিয়ে যুবককে খুন করেছে। বিএসএফকে সীমানার পাহারার জন্য রাখা হয়েছে। অথচ রাজনৈতিক স্বার্থে তাদের কাজে লাগাচ্ছে বিজেপি।’ রবিবার মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে নিহত প্রেম বর্মনের পরিবারের সঙ্গে কথা বলতে যান স্থানীয় বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াও। তাঁর দাবি, সীতাই বিধানসভার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গত কয়েক মাসে ৫-৬ জনের মৃত্যু হয়েছে। আগামী অধিবেশনে বিধানসভায় এ বিষয়টি তোলা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য শনিবার প্রেম বর্মন নামে ২৪ বছর বয়সী এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ ওঠে বিএসএফ-এর বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটার গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শনিবার সকালে জমিতে তামাক চাষের কাজে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায় চালায় বলে প্রেম বর্মনের পরিবারের দাবি। যদিও নিহত যুবক পাচারকারী বলে পাল্টা দাবি করেছে বিএসএফ।

Published by:

Share Link:

More Releted News:

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ