‘শিরদাঁড়া এমন বেঁকে যাবে, যে লাঠিতে ভর দিয়ে চলতে হবে আগামী দিন’ : উদয়ন গুহ

Share:

নিজস্ব প্রতিনিধি ,কোচবিহার: যারা শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিরদাঁড়া আগামী উপ নির্বাচনে এমন বেঁকে যাবে যে তাদের লাঠি নিয়ে ঘুরতে হবে। শুক্রবার আসন্ন উপনির্বাচনের ভোট প্রচার শুরু হওয়ার আগে ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ(Minister Udayan Guha)। তিনি দাবি করেন যারা শিরদাঁড়ার ব্যবসা করছেন তাদের আসন্ন উপ – নির্বাচনে জবাব দেওয়া হবে ভোটে। মন্ত্রী উদয়ন বোর্ড দাবী দিনহাটা বিধানসভার উপর নির্বাচনে মাত্র এক হাজার ভোটের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে তিনি রেকর্ড গড়াতে পারেননি। কিন্তু এবার সেই রেকর্ড তিনি গড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুন না কেন।

বিগত বিধানসভা উপনির্বাচনে এক লক্ষ৬৩ হাজার পাঁচ ভোটে জয়ী হয়েছিলেন তিনি। উদয়ন গভর প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ অষ্টআশি হাজারেরও বেশি। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অশোক মন্ডল পেয়েছিলেন ২৫ হাজারের কিছু বেশি ভোট। সিতাই বিধানসভা উপ নির্বাচনে সর্বভারতীয় রেকর্ড গড়ার জন্য দলের নেতা-কর্মীদের একসাথে কাজ করার বার্তা দিয়েছেন উদয়ন গুহ। শুক্রবার থেকে ভোটের প্রচার শুরু করলেও দলের নেত্রী কখন তাদের প্রার্থীর নাম ঘোষণা করবেন সেদিকে তাকিয়ে আছেন তিনি। উদয়ন গুহর দাবী যিনি প্রার্থী হোন তাকে জেতাতে ঐক্যবদ্ধভাবে লড়বে তৃণমূল।

উদয়ন গুহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাম হোক আর বামই হোক, অন্য কোন রাজনৈতিক দলই হোক, যারা শিরদাঁড়ার(Backborn) ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিরদাঁড়া এবারের উপর নির্বাচনে বেঁকিয়ে দেওয়া হবে। আর তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। লাঠিতে ভর দিয়ে বাঁকা শিরদাঁড়া নিয়ে ঘুরতে হবে কিন্তু। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে পড়ুয়া চিকিৎসকেরা শিরদাঁড়া সামনে রেখে আন্দোলন করছেন। গত মঙ্গলবার দ্রোহের কার্নিভালে ‘শিরদাঁড়া বিক্রি নেই’ লেখা টি-শার্ট পড়েছিলেন পড়ুয়া আন্দোলনরত চিকিৎসকরা। লালবাজারে বিগত পুলিশ কমিশনার বিনীত গোয়েল দায়িত্বে থাকাকালীন তাকে ডেপুটেশন দিতে যখন গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা তখন তাদের সঙ্গে ছিল প্রতীকী শিরদাঁড়া।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর