নাসিকের BJP প্রার্থীর নাম রাজ্যের ভোটার তালিকায়! শোরগোল বীরভূমে

Share:

নিজস্ব প্রতিনিধি,দুবরাজপুর: মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী এখানকার ভোটার। বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে নাসিকের বাসিন্দা উজ্জ্বলা বুরুঙ্গলে’র (Ujjwala Burungle) নাম।ভোটার তালিকার ছবি সহ তথ্য প্রকাশ করে দাবি তৃণমূলের । খতিয়ে দেখতে মহিলার বাড়িতে বিএলও। নাসিকের বিজেপি নেত্রী বলে স্বীকার স্বামীর। পুরসভাতে ভোট দিয়েছিলেন দাবি ওই মহিলার স্বামীর। মহারাষ্ট্রের বিজেপি প্রার্থী দুবরাজের ভোটার। কি করে হল? কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তুলেছে তৃণমূল।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে X হ্যান্ডেলে একটি পোস্টে এই অভিযোগের সপক্ষে তথ্য-প্রমাণ তুলে ধরা হয়েছে। সেখানে ‘উজ্জ্বলা বুরুঙ্গলে’ নামে এক মহিলার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। তৃণমূলের দাবি অনুযায়ী, উজ্জ্বলা মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা এবং সেখানকার ভোটার।

এমনকী, ২০২৬ সালের জেলা পরিষদ নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অথচ, এই রাজ্যের বীরভূম জেলার দুবরাজপুরের ১৯৪ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ, তিনি এসআইআর প্রক্রিয়ার সময় গণনার ফর্ম জমা দিয়েছিলেন এবং শুনানির নোটিশও পেয়েছেন।তৃণমূলের দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সতর্ক করেছিলেন যে, বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চক্রান্ত চলছে।এই ঘটনায় সেই আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হল ।দাবি তৃণমূল কংগ্রেসের।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ(Amit Sha) বাংলায় এসে নাটকীয়ভাবে ‘অনুপ্রবেশকারী’ বা ‘ঘুষপেঠিয়া’ নিয়ে সুর চড়ালেও, আদতে তাঁরাই বহিরাগতদের দিয়ে বাংলার ভোটার তালিকা তৈরি করছেন। শাসক দলের মতে, বিজেপি জানে ব্যালটের মাধ্যমে বাংলায় জেতা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা ভোটার তালিকা কারচুপির পথ বেছে নিয়েছে।এই ঘটনাকে সংবিধান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর সরাসরি আক্রমণ বলে অভিযোগ তৃণমূলের। তাদের বক্তব্য, ভিন রাজ্য থেকে ভোটার আমদানি করে গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করছে বিজেপি। যা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি চরম অবমাননা। বিজেপির এই পদক্ষেপকে ‘হতাশা’ থেকে তৈরি হওয়া ‘অন্তর্ঘাত’ বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। জানা গেছে উজালা মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা। তার স্বামী ১৭ বছর আগে দুবরাজপুরে এসেছিলেন সোনার ব্যবসার জন্য। তার স্বামীর নাম আপ্পা শংকর বুরুঙ্গলে।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী