ভোটের আবহে মিলছে বাড়তি বায়না , নির্বাচনী প্রচারে ব্যস্ত উলুবেড়িয়ার ঢাকিরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মরসুম শেষ হলেও ঢাকিদের চাহিদা কমেনি, বরং এবার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে তাদের ব্যস্ততা বেড়েছে। পুজোর মণ্ডপে ঢাক বাজানোর পর এখন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারেই ডাক পাচ্ছেন তাঁরা। ফলে ভোটের আবহে ঢাকিদের মুখে ফিরেছে হাসি।

হাওড়ার উলুবেড়িয়ার ধুলাসিমলা গ্রাম বহুদিন ধরেই ঢাকিদের জন্য পরিচিত। দুর্গাপুজো, কালীপুজো থেকে রামনবমী-বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে এই এলাকার ঢাকিদের ব্যাপক চাহিদা থাকে। সাধারণত রামনবমীর পর উৎসবের মরসুম শেষ হয়ে গেলে পরবর্তী দুর্গাপুজো পর্যন্ত তাদের হাতে খুব একটা কাজ থাকে না। ফলে অনেক সময় আর্থিক সমস্যার মধ্যেই দিন কাটাতে হয়। তবে এবছর পরিস্থিতি একটু আলাদা। সামনে বিধানসভা নির্বাচন থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে ঢাকিদের ডাক পড়ছে।ধুলাসিমলার ঢাকি তরুণ রুইদাস জানান, ভোটের জন্য এবছর তাদের কাছে সময়টা বেশ গুরুত্বপূর্ণ। উৎসব শেষ হলেও নির্বাচনী প্রচারে কাজ মিলছে। প্রতিদিন প্রায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রোজগার হচ্ছে। অন্য বছর এই সময় কাজের অভাবে সমস্যায় পড়তে হলেও এবছর ভোটের জন্য সেই কষ্ট কিছুটা কমবে বলে আশা করছেন তারা।

এলাকার অন্যান্য ঢাকিরাও জানাচ্ছেন, দুর্গাপুজোর আগে এই ভোটের মরসুম অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলিও মনে করছে, প্রচারে ঢাকের বাদ্য বিশেষ আকর্ষণ তৈরি করে। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, ঢাকের শব্দে প্রচারে আলাদা আবহ তৈরি হয় এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। একই মত বিজেপি ও কংগ্রেস নেতৃত্বেরও। তাঁদের মতে, ঢাকের তালে প্রচার করলে কর্মীদের উৎসাহ যেমন বাড়ে, তেমনি সাধারণ  মানুষেরও আগ্রহ বাড়ে।

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা