পরিবারের সঙ্গে ঈদ পালন করা হল না রাজুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। এদিনটাই পালন করা হল না ছেলের। নতুন কাপড় বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল বৃদ্ধা মা। মুর্শিদাবাদ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাবার সঙ্গে কোড মাছের হাড় ও বাতের ব্যথার তেল বিক্রি করতে এসে ঈদের দিন মৃত্যু এক যুবকের। 

পরিবারের তরফে জানা গিয়েছে নিহত ওই যুবক হলেন বছর ২৫-এর রাজু শেখ। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালারে। তিনি মৃগী রোগী ছিলেন। জানা যায়, রাজু  তিন দিন আগে সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ব্যবসা করতে আসে। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে তাঁবু খাটিয়ে ছিল পরিবারটি। বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন আচমকাই মারা যায় রাজু। আর তাতেই বিপাকে পড়ে পরিবার। কি করবে তা বুঝতে পারছিল না রাজুর পরিবার। এমন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ায় গ্রামবাসীরা। তাদের সহযোগিতায় কাফন-দাফনের ব্যবস্থা করে রাজুর পরিবার।

বাবা কতিল শেখ জানান,’ আমার  তিন ছেলে রয়েছে ।রাজু শেখ ছিল মেজো ছেলে।বড়ো ও ছোট দুই ছেলে শারীরিক প্রতিবন্ধী।হাটে হাটে কোড মাছের হাড় ও তেল বিক্রি করে সংসার চালাই।‘ অন্যদিকে রাজুর মা মহবুদা বিবি বলেন,’গতকালকে ছেলের জন্য ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনেছি।আজ সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ভোরবেলাতেই মারা যায়।’

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা