সিআইডি’তেই আস্থা সুভাষ সরকারের

বুধবার সুভাষ বলেন, রাজ্য পুলিশ যথেষ্ট স্বচ্ছ। তাঁরা বা সিআইডি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার তদন্ত করুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CID) ওপরেই আস্থা রাখছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুভাষ সরকার। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া নিয়েও বঙ্গ বিজেপিতে বিভাজন দেখা দিয়েছে। ভিন্ন মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।

শুভেন্দু এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র (NIA) দাবি জানিয়েছেন। অন্যদিকে, সুভাষ সরকার সিআইডি তদন্তেই আস্থা রাখছেন। বুধবার সুভাষ বলেন, রাজ্য পুলিশ যথেষ্ট স্বচ্ছ। তাঁরা বা সিআইডি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার তদন্ত করুক। তিনি এও বলেন, রেল পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে এলাকা চিহ্নিত করে রাজ্যের পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক। দিয়ে স্বচ্ছ রিপোর্ট দিক।

এর আগে বিজেপি’র সর্ব ভারতীয় সহ সভপতি দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর  ‘ডেডলাইন রাজনীতি’ নিয়ে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। পরে অবশ্য সুর নরম করে দিলীপের নেতৃত্ব মেনেছিলেন শুভেন্দু। তারপরে ফের প্রকাশ্যে এল শুভেন্দু- সুভাষ মতবিরোধ। যা নিয়ে বিজেপি শিবিরে শুরু হয়েছে গুঞ্জন।

উল্লেখ্য, তৃণমূল নেতৃত্বের দাবি বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা আসলে বিজেপি’র চক্রান্ত। সবুজ শিবিরের পক্ষ থেকে মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, গুজরাটে একবার এবং উত্তরপ্রদেশে তিনবার হানা নেমে এসেছে এই এক্সপ্রেসের ওপর। তার তদন্ত কেন হয়নি? অন্যদিকে, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিমের প্রশ্ন, বিজেপি যেই সমস্ত জায়গা থেকে বঙ্গভঙ্গের দাবি তুলেছে সেই সমস্ত জায়গাতেই কেন ট্রেনের ওপর এই হামলা?

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?