মদ থেকে অস্ত্র, সন্দেশখালিতে ভোটের বরাত কত, ফাঁস গঙ্গাধরের মুখে

৫০টি বুথের জন্য বুথপ্রতি মদের জন্য ৫০০০ টাকা করে রাখবে, অর্থাৎ মদের জন্য আড়াই লাখ টাকা। আর অস্ত্র লাগবে ৩০টা বন্দুক আর ৩৬০টা কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মাটিতে নরেন্দ্র মোদির(Narendra Modi) উপস্থিতি কালেই সামনে এসেছে সন্দেশখালির(Sandeshkhali) বুকে ঘটানো স্ট্রিং অপারেশনের(String Operation) দ্বিতীয় পর্বের ভিডিও যা নিয়ে এখন নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কেননা এবারের ভিডিওতেও ফের সেই গঙ্গাধর কয়ালের(Gangadhar Kayal) বক্তব্যই সামনে এসেছে, যা প্রথম পর্বের ভিডিওতেও ছিল। সন্দেশখালির বুকে বিজেপির(BJP) এই মন্ডল সভাপতি স্ট্রিং ভিডিও চলাকালীন সময়ে নিজের অজান্তেই ফাঁস করে দিয়েছেন পদ্মশিবিরের যাবতীয় চক্রান্ত। এবারে যেমন শোনা যাচ্ছে তাঁর মুখে কীভাবে সন্দেশখালির বুকে ভয়ে আর অশান্তি ছড়িয়ে বিজেপির পক্ষে ভোট করিয়ে নিতে থিক কত মদ আর অস্ত্রের প্রয়োজন রয়েছে। শোনা যাচ্ছে, সেই পরিকল্পনা মাফিক গঙ্গাধর চেয়েছেন, সন্দেশখালির ৩টি অঞ্চলের ৫০টি বুথের জন্য বুথপ্রতি মদের জন্য ৫০০০ টাকা করে রাখবে, অর্থাৎ মদের জন্য আড়াই লাখ টাকা। আর অস্ত্রের জন্য? কোরাকাটি আর মণিপুর নামে দুই গ্রামের জন্য গঙ্গাধর চেয়েছিলেন মোট ৩০টা বন্দুক আর ৩৬০টা কার্তুজ। যদিও এখন বিজেপির দাবি, এই দ্বিতীয় ভিডিওটিও ভুয়ো।

শনিবার রাতে প্রকাশ্যে এসেছে স্ট্রিং অপারেশনের দ্বিতীয় পর্ব। সেখানেই গঙ্গাধরকে বলতে শোনা যাচ্ছে, ভোট করাতে গেলে ঠিক কী কী প্রয়োজন। বিজেপির ওই মন্ডল সভাপতির দাবি, সন্দেশখালির ৩টি অঞ্চলের ৫০টি বুথের মধ্যে ১০টি বুথে আদিবাসী ভোটার বেশি। তাই সেখানে মদ একটু বেশি লাগবে। শুধু তাই নয়, গঙ্গাধরের মুখে শোনা গিয়েছে, ভোটারদের মধ্যে ৩০ শতাংশ মহিলা এবং ৭০ শতাংশ পুরুষ মদ্যপান করবেন। গঙ্গাধরককে এটা বলতেও শোনা গিয়েছে যে, কোরাকাটি এবং মণিপুরের জন্য অস্ত্র লাগবে কিন্তু সন্দেশখালির জন্য অস্ত্রের প্রয়োজন নেই। বোমারও প্রয়োজন নেই। তবে প্রয়োজন আছে পিস্তলের। কোরাকাটির জন্য ৩০টা আর মণিপুরের জন্য ২০টা পিস্তল চাই। কোরাকাটি আর মণিপুরের বাসিন্দারা নাকি পিস্তল চালাতে ওস্তাদ। একইসঙ্গে গঙ্গাধর এটাও জানিয়েছেন, অস্ত্র মূলত নেওয়া হবে ভয় দেখানোর জন্য। গুলি যদি চালানো হয়, তাহলে সেই অস্ত্র নষ্ট করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন গঙ্গাধর। এই ভিডিও নিয়ে এখনই বঙ্গ বিজেপির তরফে কেউ মুখ না খুললেও, সন্দেশখালির বিজেপি নেতাদের দাবি সেটি ভুয়ো।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর