নদীর চরে পুঁতে রাখা তরুণীর মৃতদেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য পুরুলিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘উৎসবে ফিরছি না’ ট্যাগলাইন দিয়ে সোশ্যাল মিডিয়ায় অগুনতি পোস্ট ভাইরাল হলেও পুজোর দিনে রাস্তায় মানুষের ঢল প্রমাণ করে দিয়েছে বছরকার দিনের উৎসব কোনওকিছুর জন্যই থেমে থাকে না। যদিও নারী নিরাপত্তার ইস্যুতে বারংবার আঙুল উঠছে প্রশাসনের দিকে। সরকার পক্ষের তরফে নিরাপত্তা দেওয়ার সবরকম চেষ্টা করা হলেও কিছু নৃশংস ঘটনায় রীতিমতো আতঙ্কিত রাজ্যবাসী। সম্প্রতি এমনই এক তথাকথিত বিচ্ছিন্ন ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়া(Purulia District)।

আরও পড়ুনঃ লক্ষ্মী পূর্ণিমায় বাজার আগুন, ফল-সবজির আকাশছোঁয়া দামে চিন্তিত মধ্যবিত্তরা

পশ্চিমবঙ্গের(West Bengal Incident) পুরুলিয়া জেলার বরাবাজার থানার সিন্ধ্রি এলাকায় নদীর চর থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ(Unknown Deadbody of a Young Woman)। কুমারী নদীর(Kumari Riverside) তসরুবাকি ঘাটের পাশে নদীর চরে মৃতদেহটি পুঁতে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে ঘাটের পাশে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। তার কিছু দূরে নদীর বালি দিয়ে উঁচু করে রাখা একটি স্তূপ দেখতে পাওয়া মাত্রই রহস্য জটিল হয়ে ওঠে। তৎক্ষণাৎ বরাবাজার পুলিশকে(BoraBazar Local Police) খবর দেওয়া হয়। পুলিশ এসে বালি সরাতেই আবিষ্কৃত হয় এক তরুণীর মৃতদেহ।

আরও পড়ুনঃ খাবারে যক্ষ্মা রোগীর থুতু মিশিয়ে চিকি‍ৎসককে মারার চেষ্টা, শ্রীঘরে ঠাঁই স্বাস্থ্যকর্মীর

মৃতা তরুণীর পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। লাশ চিহ্নিতকরণের জন্য তদন্ত চলছে জোরকদমে। মেয়েটির বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতা তরুণী ওই এলাকারই কিনা সেবিষয়ে বিস্তারিত জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের কাজ চলছে। যদিও সদুত্তর না মেলায় পুলিশের তরফে মনে করা হচ্ছে মৃতা তরুণী স্থানীয় নন। ইতিমধ্যেই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের মধ্যে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় পুলিশ।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়