সাত সকালে আতঙ্ক! গ্রামবাসীদের তৎপরতায় বাঁচল সোনারপুর লোকাল

সকাল সাড়ে ৮টার আপ সোনারপুর ক্যানিং লোকাল যখন ওই এলাকায় আসে ততক্ষণে এলাকাবাসীরা নিজেদের প্রাণ বিপন্ন করে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সপ্তাহের প্রথম কাজের দিন সাত সকালে ভিড়ে ঠাসা আপ সোনারপুর ক্যানিং লোকাল ছুটে আসছিল সোনারপুরের দিকে। কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে গ্রামবাসীরা দেখলেন রেল লাইনে বড়সড় ফাটল। মুহুর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। শিয়ালদা দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে রেললাইনে এই ফাটল দেখেই আঁতকে ওঠেন গ্রামবাসীরা। এরপরই তাঁরা জড়ো হন রেললাইনে। দূরে সোনারপুর লোকাল আসতে দেখেই লাল কাপড় দেখিয়ে চালকের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। রেল লাইনে ভিড় দেখে এবং লাল কাপড়ের সংকেত বুঝে চালক তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় লোকাল ট্রেনের বহু যাত্রী।

সকাল সাড়ে ৮টার আপ সোনারপুর ক্যানিং লোকাল যখন ওই এলাকায় আসে ততক্ষণে এলাকাবাসীরা নিজেদের প্রাণ বিপন্ন করে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছেন। চালক ও গার্ড বিপদ বুঝে ট্রেন দাঁড় করিয়ে নেমে আসেন। তাঁরাও বুঝতে পারেন ফাটলটি বেশ বড়। কার্যত ভেঙে গিয়েছে রেল লাইন। সঙ্গে সঙ্গেই তাঁরা রেল কর্তৃপক্ষকে খবর দেন। সামনের স্টেশন থেকে ছুটে আসেন রেলকর্মীরা। এরপর চালক ট্রেনটিকে খুব ধীরে ধীরে ট্রেনটিকে নিয়ে ওই ফাটল পার করে যান। পরে রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা আসেন। শুরু হয় মেরামতি। এর জন্য সোনারপুর ক্যানিং শাখায় ট্রেন ধীর গতিতে চলছে। তাতে সমস্য়ায় পড়েন অফিসযাত্রীরা।

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর