কালবৈশাখীতে লন্ডভন্ড মালদহ ও দক্ষিণ দিনাজপুর, ব্যাপক ক্ষতি কৃষিক্ষেত্রে

কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার বহু এলাকা। শুক্রবার রাতের এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিক্ষেত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার বহু এলাকা। শুক্রবার রাতের এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, বিদ্যুতের খুঁটি ও গাছপালা। ক্ষতি হয়েছে কৃষিক্ষেত্রেও।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এবং মালদহ জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাতে ব্যাপক ঝড়বৃষ্টির জেরে তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা৷এদিন কালবৈশাখীর দাপটে প্রকাণ্ড বটগাছ উপড়ে পড়ে বালুরঘাটের হাসপাতাল মোড় এলাকায়। যার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঝড়ের শক্তিতে বালুরঘাট সহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ফলে ব্যাহত হয় বিদ্যুৎ পরিষেবা। ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়িঘরের। চাল উড়ে গিয়েছে একাধিক বাড়ির। ঝড়ের দাপটে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় ঘোরেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। ঝড় থামার পর তৎপরতার সঙ্গে শুরু হয় গাছ কাটার কাজ। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্তও। শুক্রবার রাতে এই ঝড়ের জেরে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। কালবৈশাখীর তাণ্ডবে দক্ষিণ দিনাজপুর জেলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, সেই পরিসংখ্যান জানা যায়নি। ঝড়ে কোনও রকম হতাহতের খবর মেলেনি।

অন্যদিকে এদিন মালদহ জেলায় কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি, দোকান ঘর। শুক্রবার রাত আটটা নাগাদ মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের সাতটারি গ্রামে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মালদহ জেলায় এই ঝড়ের ফলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। সাতটারি বাজারে অবস্থিত সবজির দোকান, মোবাইলের দোকান, সেলুনের দোকান এবং একটি বেসরকারি স্কুলের সমস্ত সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে এই ঝড়ের দাপটে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঝড়ে হওয়া ক্ষয়ক্ষতি সামাল দিতে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের