এই মুহূর্তে

‘দুয়ারে সব্জি- মিষ্টি’ মিলবে হোয়াটসঅ্যাপ করলেই, সীমানার বেড়াজাল নেই

নিজস্ব প্রতিনিধি: কাতারে ফুটবল বিশ্বকাপ (FIFA WORLD CUP) দেখতে গিয়েছেন? থাকেন আমেরিকা বা লণ্ডনে? খেতে চাইছেন বাংলার শাকসবজি বা মিষ্টি? যেখানেই থাকুন একটা হোয়াটসঅ্যাপ করলেই তা পৌঁছে যাবে আপনার দুয়ারে। এমনই পরিষেবা চালু করেছে পশ্চিমবঙ্গ কম্প্রেহেনসিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন। এই সংস্থা পঞ্চায়েত দফতরের অধীনস্থ। রাজ্য পঞ্চায়েত দফতরের প্রস্তুত খাবারও চাইলে আনিয়ে নিতে পারবেন ভিন রাজ্য বা বিদেশে বসেই।

জানা গিয়েছে, এমন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে প্রায় ৪হাজার ৫০০টি। বাণিজ্য সম্প্রসারণের জন্যই এই উদ্যোগ। ‘মৃত্তিকা’ পরিষেবাতে মিলছে শাকসবছি, ফল, মিষ্টি থেকে প্রস্তুত করা খাবার। জানা গিয়েছে, বিশেষ চাহিদা রয়েছে উত্তরবঙ্গের বাদাম আলু এবং প্রস্তুত করা খাবারের। উল্লেখ্য, বাদাম আলুর জন্য জিআই ট্যাগ পাওয়ার আবেদন জানাবে রাজ্য (STATE GOVT)। ‘মৃত্তিকা’ সূত্রে খবর, চাহিদা বাড়ছে মুর্শিদাবাদের ছানাবড়ার।

সংস্থা সূত্রে খবর, এই পরিষেবার মাধ্যমে চলতি বছরে এখনও পর্যন্ত ব্যবসা হয়েছে প্রায় ৬ কোটি টাকারও বেশি। আরও জানা গিয়েছে, সংস্থা এবং ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্সের উদ্যোগে মেলার আয়োজনও করা হচ্ছে। সেই মেলায় অবশ্যই থাকবে মুর্শিদাবাদের ছানাবড়া।

আপনি নিতে চান এই সুবিধা? তবে হোয়াটসঅ্যাপ করতে পারেন ৯১৬৩১২৩৫৫৬ এবং ৯০০৭১৯৪১০৮- এই নম্বরে। চেখে দেখবেন না কি বাদাম আলু বা মুর্শিদাবাদের ছানাবড়া? এই রাজ্যের যে কোনও প্রান্তে থাকুন বা ভিন রাজ্যে, বিদেশে থাকলেও খাবার হাজির হবে আপনার দোরগোড়ায়।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ