বাংলার Chicken’s Neck-এ চিনা ফৌজের কর্তাদের ‘ভ্রমণ’, রিপোর্ট শাহকে

বাংলার Chicken's Neck অংশটিতে অতি গোপনে চিনা সেনা কর্তাদের ‘ভ্রমণ’ সংক্রান্ত ঘটনার রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে শাহি মন্ত্রকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানচিত্রে চোখ রাখলে দেখা যাবে বাংলার(Bengal) একদম উত্তর দিকের অংশের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগ টিকিয়ে রেখেছে একটি সরু লম্বা অংশ। আদতে যা উত্তর দিনাজপুর জেলা(Uttar Dinajpur District)। আবার এটাও লক্ষ্য করলে দেখা যাবে শিলিগুড়ি মহকুমার(Silliguri Sub Division) অবস্থান সেই সরু অংশের একদম মাথার দিকে। সামরিক ও ভৌগলিক ভাবে এই সরু অংশকে অভিহিত করা হয় Chicken’s Neck বা মুরগির গলা হিসাবে। কেননা মুরগির গলা তার দেহ থেকে কেটে দিলে, মাথাটাও বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে। সেই হিসাবে বাংলার ওই Chicken’s Neck অংশটি দেশের মূল ভূখন্ড থেকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় তাহলে বাংলার তরাই-ডুয়ার্স ও পাহাড় এবং, সিকিম সহ গোটা উত্তর-পূর্ব ভারতই দেশের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কেননা এই Chicken Neck’র একদিকে রয়েছে বাংলাদেশ, আর দুই দিকে রয়েছে নেপাল ও ভূটান। সামরিক ও ভৌগলিক ভাবে এই এলাকা তাই দেশের নিরাপত্তার ক্ষেত্রে খুবই স্পর্শকাতর এলাকা। এবার সেখানেই অতি গোপনে চিনা সেনা কর্তাদের ‘ভ্রমণ’ সংক্রান্ত ঘটনার রিপোর্ট জমা পড়েছে দিল্লিতে শাহি মন্ত্রকে।

জানা গিয়েছে, দেশের গোয়েন্দারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah) রিপোর্ট দিয়েছেন যে, ভ্রমণের নামে বাংলার Chicken’s Neck বা শিলিগুড়ি করিডর পর্যবেক্ষণ করে গিয়েছেন চিনা সেনা কর্তারা। সেই রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গ থেকে কিছু চিনা ব‌্যক্তি শিলিগুড়িতে পৌঁছন। একই সময়ে দিল্লি থেকে শিলিগুড়িতে পৌঁছয় চিনা অতিথিদের একটি টিম। গোয়েন্দাদের কাছে খবর, ওই দিল্লির টিমের সদস‌্যদের মধ্যে ছিলেন চিনের লাল ফৌজ পিএলএ-র দুই আধিকারিক। তাঁরা চিনের লাল ফৌজের সেনা গোয়েন্দা আধিকারিক, এমন হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওই টিমের সদস‌্যরা প্রথমে শিলিগুড়ির কয়েকটি জায়গায় ‘ভ্রমণ’ করেন। এর পর ওই টিম কালিম্পং ও দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় পর্যটক হিসাবেই যান। ‘ভ্রমণ’-এর সময় ওই টিমের সদস‌্যরা কয়েকজন এলাকার বাসিন্দার সঙ্গে কথাও বলেন। ওই বাসিন্দাদের মধ্যে কেউ চিনা সদস‌্যদের পূর্বপরিচিত কি না, সেই তথ‌্য গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। যাঁদের সঙ্গে চিনা অতিথিরা কথা বলেন, তাঁদের প্রত্যেককেই চিহ্নিত করা হচ্ছে। তাঁদের সঙ্গে চিনা সেনা আধিকারিকরা দোভাষী মারফত কী কী কথা বলেছেন, সেই তথ‌্যও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের