‘বাইরে থেকে ভোটার ঢোকাচ্ছে ‘,বালুরঘাটে অভিষেকের নিশানায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : বাইরের রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়। বালুরঘাট থেকে ফের বিজেপিকে নিশানা করে এমনি অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে একই অভিযোগ করতে শোনা গিয়েছিল তাঁকে। এবার ফের বালুরঘাট থেকে তিনি বললেন, ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে বিজেপি।

মঙ্গলবার বালুরঘাটের টাউন ক্লাবের মাঠে অর্পিতা ঘোষের সমর্থনে সভা করলেন তিনি। সেখানেই তিনি বলেন, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বাংলার ভোটার তালিকায়। জনবিরোধী সরকার বিজেপি। SIR-এর নামে আতঙ্ক ছড়িয়েছে তারা। বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই চেষ্টা করছে বিজেপি। কমিশনের কাছে অভিযোগ জানানোর পরে, আজ জানা যাচ্ছে ৩০ হাজার ভিন রাজ্যের ভোটারের নাম ঢোকানো হচ্ছে তালিকাতে।

সুকান্ত মজুমদারের নাম না করে তিনি আরও অভিযোগ করেছেন, ডবল ইঞ্জিন সরকারের ফল সবথেকে বেশি ভুগেছে বালুরঘাট। ৫ বছরের বেশি সময় ধরে এখানে সাংসদ। বিধায়কও রয়েছে বিজেপির। কিন্তু ১০ পয়সা বাড়তি সুযোগ আসেনি। এরপরেই জনসভাতে তৃণমূলের রিপোর্টকার্ড পেশ করেছেন তিনি। পথশ্রীতে কত রাস্তা বানানো হয়েছে তার রিপোর্ট কার্ড আনতে বলেছেন সুকান্ত মজুমদারকে। ৭ বছর থেকেও কোনও কাজ হয়নি।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে তিনি বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। মোদি সরকার বালুরঘাটের মানুষের জন্য কী করেছে দেখাক। বালুরঘাটের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, কী চায় তাঁরা। এদের ১০ গোল দিয়ে বাইরে পাঠানোর কথা বলেছেন অভিষেক। 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে