ভোটের মরশুমে ভরছে পকেট, দেওয়াল লিখনে বাড়ছে শিল্পীদের রোজগার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের মরশুম এলেই যেন নতুন করে প্রাণ ফিরে পান দেওয়াল লিখনের শিল্পীরা। সারা বছর তেমন খোঁজ না থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির প্রচারে তাঁদের চাহিদা হঠাৎই বেড়ে যায়। পাড়ার অলিগলি, বাজার, মোড়ের ফাঁকা দেওয়ালগুলো তখন হয়ে ওঠে নির্বাচনী বার্তার ক্যানভাস। আর সেই ক্যানভাসে রং-তুলি দিয়ে প্রার্থীর নাম ও দলীয় প্রতীক তুলে ধরেন স্থানীয় শিল্পীরা।

ঝাড়গ্রাম জেলায় এমনই ব্যস্ত সময় কাটছে চণ্ডীচরণ মাহাতো ও সঞ্জয় মাণ্ডির মতো শিল্পীদের। রাধানগর গ্রাম পঞ্চায়েতের দলকুলি গ্রামের বাসিন্দা চণ্ডীচরণ এবং ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার সঞ্জয়-দু’জনেই বহু বছর ধরে দেওয়াল লিখনের সঙ্গে যুক্ত। শহরের আদিবাসী মার্কেটে সঞ্জয়ের একটি ছোট দোকান রয়েছে, যেখানে বিজ্ঞাপন ও প্রচারমূলক দেওয়াল লিখনের কাজ করা হয়। চণ্ডীচরণেরও রয়েছে একই ধরনের কাজের ব্যবস্থা। আবার অনেক শিল্পী আছেন, যাঁরা দোকান ছাড়াই চুক্তিভিত্তিক কাজ করেন। বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত বা পুরসভা-যে কোনও নির্বাচনের সময় অন্য সব কাজ ভুলে তাঁরা ঝাঁপিয়ে পড়েন দেওয়াল লিখনের কাজে। চণ্ডীচরণের কথায়, ১৫ থেকে ২০ ফুট লম্বা একটি দেওয়াল রং করতে প্রায় ৩০০ টাকা পারিশ্রমিক মেলে। তবে রং সাধারণত শিল্পীদেরই কিনতে হয়। অনেক সময় রাজনৈতিক দল রঙের খরচ দিলে শিল্পীরা প্রায় ২০০ টাকা পান।

এবারের ভোটে কাজের চাপও কম নয়। চণ্ডীচরণ জানালেন, বিভিন্ন রাজনৈতিক দলের মিলিয়ে ইতিমধ্যে ২০০-রও বেশি বরাত পেয়েছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে টানা। দুই শিল্পী মিলে দিনে প্রায় ২০ থেকে ২৫টি দেওয়াল লিখে ফেলতে পারেন।শিল্পীদের কোথায়, অনেকেই বছরের পর বছর ধরে এই কাজ করছে। আগে যেমন ছিল, এখনও দেওয়াল লিখনের চাহিদা কমেনি, বরং বেড়েছে। সারা বছর কেউ মনে না রাখলেও ভোটের সময় ঠিকই ডাক পড়ে। তখনই একটু ভালো রোজগারের সুযোগ হয়। নির্বাচনের আবহে তাই ঝাড়গ্রামের দেওয়ালজুড়ে এখন রং-তুলির উৎসব, আর সেই উৎসবের নেপথ্য কারিগর এই সব পরিশ্রমী শিল্পীরাই।

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ