হাবড়াতে বৃষ্টির জমা জলে ভোগান্তি ১৫০ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: কয়েকদিনের বৃষ্টিতে জমা জলে ভোগান্তিতে পড়েছেন হাবড়া পুরসভা এলাকার প্রায় দেড়শ পরিবার।হাবড়া পুরসভা এলাকায় কয়েকদিনের বৃষ্টিতে জল জমে শতাধিক পরিবার ভোগান্তিতে পড়েছে। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন শ্রীপুর পূর্বপাড়া, পশ্চিম কামারথুবা এলাকায় জলমগ্ন বেশ কিছু পরিবার। জলমগ্ন এলাকার কিছু জায়গায় নেই কোন নিকাশির ড্রেন(Drain) ।কয়েক জায়গায় ড্রেন নজরে পড়লেও তা থেকে জল গড়ায় না, ড্রেনের জল ড্রেনে দীর্ঘদিন থেকে জলে দুর্গন্ধও ছড়াচ্ছে । বাড়ছে কীটপতঙ্গ ও মশার উপদ্রপ। কয়েকদিনের টানা বর্ষণে সেই সমস্ত ড্রেন উঠছে রাস্তায় যেমন জল দাঁড়িয়ে গিয়েছে। তেমনি বেশ কিছু বাড়ির উঠোনেও দাঁড়িয়ে রয়েছে জল।

জমা জলে বাড়ছে মশার লার্ভা। বাসিন্দারা জানায়, প্রতিবছর এই জল যন্ত্রণায় তাদের ভুগতে হচ্ছে । বিভিন্ন ধরনের বিষাক্ত কীটপতঙ্গ ,পোকামাকড়, সাপ ও জোঁকের প্রভাব বেড়েছে এলাকায়। তারা জল যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি চান।অনেকর বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে তাই দুর্ঘটনার আশংকা থেকেই যায়। হাবড়া পুরসভার(Habra Municipality) পুরপ্রধান(Chairman) নারায়ণ চন্দ্র সাহা জানান ,বর্ষায় কয়েকটি নিচু জায়গায় জল জমছে ।আমরা ইলেকট্রিক পাম্পের সাহায্যে জল বের করারও ব্যবস্থা করেছি।

গ্রামের রাস্তায় জল জমে যাওয়ার প্রতিবাদ জানিয়ে, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ । স্থানীয় গ্রামবাসীদের।মোথাবাড়ি থানার(Mothabari P.S.) অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা কমলপুর এলাকার ঘটনা।গ্রামবাসীদের দাবি দীর্ঘ দিন ধরে প্রবল বর্ষণের জেলে রাস্তায় জল লেগে থাকে। এরই প্রতিবাদ জানিয়ে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের।গ্রামবাসীদের অভিযোগ বর্ষার মৌসুমে প্রতিবারই আমরা জলমগ্ন হয়ে থাকে গোটা এলাকা আজকে প্রায় একমাস ধরে আমরা জলবন্দী অবস্থায় রয়েছি ।রাস্তায় সেই নোংরা জলের উপর দিয়ে চলাফেরা করতে গিয়ে চর্ম রোগ হচ্ছে ।একেক সময় খাওয়া-দাওয়া ঠিক মতো হচ্ছে না। এখন অব কোন প্রশাসনের তরফ থেকে কেউ দেখা করতে আসেনি। আমাদের দাবি, অবিলম্বে আমাদের এখানে ড্রেনের সিস্টেম নিকাশি ব্যবস্থা করতে হবে। প্রতিবারই ভোটের সময় বলা হয় কিন্তু ভোট পেরিয়ে গেলে আর কেউ করেনা। তারই প্রতিবাদে  বিক্ষোভ ।

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক