ফের রাজ্যের মুকুটে জুড়ল আন্তর্জাতিক স্বীকৃতি, ‘স্কচ’ গোল্ডেন পুরস্কার পেল শিক্ষা দফতর

করোনাকালে দারুণ কাজ করেছে রাজ্যের শিক্ষা দফতর। স্কুল ও উচ্চ শিক্ষা, দুটি দফতরের কাজই পেল আন্তর্জাতিক স্বীকৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবুও করোনাকালে দারুণ কাজ করেছে রাজ্যের শিক্ষা দফতর। স্কুল ও উচ্চ শিক্ষা, দুটি দফতরের কাজই পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ফলে রাজ্য সরকারের মুকুটে জুড়ল আরও দুটি পালক। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, রাজ্যের স্কুল ও উচ্চ শিক্ষা দফতর আলাদা আলাদা ভাবে স্কচ গোল্ডেন পুরস্কার (SKOCH Golden Awards) পেয়েছে। এর আগেও রাজ্যের একাধিক দফতর এই স্কচ পুরস্কার পেয়েছে। কিন্তু করোনাকালে স্কুল ও কলেজ বন্ধ থাকার পরও এই আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার যথেষ্ট অর্থবহ। এর অর্থ, করোনার মধ্যেও রাজ্যের পড়ুয়াদের মানোন্নয়ন হয়েছে।

রাজ্যের স্কুল ও উচ্চ শিক্ষা দুটি দফতরের দায়িত্বে মন্ত্রী ব্রাত্য বসু। তিনিও খুশি আন্তর্জাতিক স্কচ গোল্ডেন পুরস্কার পেয়ে। তিনি বলেন, রাজ্যের সমস্ত শিক্ষাকর্মী ও আধিকারিক যে ভালো কাজ করেছেন এটা তারই প্রমাণ। অনলাইনে ক্লাস থেকে শুরু করে মিড ডে মিল-সহ পড়ুয়াদের জন্য কোনও প্রকল্পই বন্ধ হয়নি এরাজ্যে। যার স্বীকৃতি পেল দুটি দফতর। বিশেষজ্ঞদের মতে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাজ্যের বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভালো ফল করেছে। তাই উচ্চ শিক্ষা দফতরও গোল্ডেন পুরস্কার পেল। উল্লেখ্য, চলতি বছরের অগস্ট মাসেই, চারটি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল রাজ্যের চারটি দফতর। শিল্পসাথী প্রকল্পের জন্য ‘স্কচ প্ল্যাটিনাম’ পুরস্কার জিতেছিল বাংলা। এছাড়া একটি গোল্ড ও দু’টি সিলভার অ্যাওয়ার্ড এসেছিল রাজ্যের ঝুলিতে। নভেম্বরে আরও দুটি স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড পেল বাংলা। পাশাপাশি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) স্কচ পুরস্কার পেয়েছে করোনাকালে যাত্রী পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য।

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন