হাতে নগদ ১২ হাজার, মোট কত টাকার সম্পত্তির মালিক শুভেন্দু?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের পরে ফের নন্দীগ্রামে বিজেপির হয়ে লড়ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সোমবারই (৩০ মার্চ) হলদিয়া মহকুমা শাসকের দফতরে জমা দিয়েছেন মনোনয়নপত্র। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিয়ম মেনে জমা দিয়েছেন হলফনামা। সেই হলফনামায় নিজের সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য দিয়েছেন।

কমিশনের কাছে দেওয়া হলফনামায় শুভেন্দু জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ১২ হাজার টাকা। কাঁথির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৭৮ হাজার ২০২.৭৬ টাকা। দিল্লির সংসদ ভবনে স্টেট ব্যাঙ্কের শাখায় রয়েছে ৩৫ হাজার ২৫৮ টাকা ৭১ পয়সা। কাঁথির পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে ১১ হাজার ৩১১ টাকা। কাঁথির সমবায় ব্যাঙ্কে ১৭ হাজার ৮৪ টাকা, কার্ড ব্যাঙ্কে ৪৫ হাজার ৩৬৭ টাকা, নন্দীগ্রামের স্টেট ব্যাঙ্কে ১ লক্ষ চার হাজার ৩৩৮ টাকা রয়েছে। কাঁথির অ্যাকিস ব্যাঙ্কে রয়েছে ৮২ হাজার ৫৭৫ টাকা ৮০ পয়সা। তমলুকের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে ১,৫৯,৭২৩ টাকা ৫৬ পয়সা।

বেশ কয়েকটি জায়গায় বিনিয়োগও রয়েছে বিরোধী দলনেতার। কাঁথির সমবায় ব্যাঙ্কে রয়েছে ২,৮৮০ টাকা। কার্ড ব্যাঙ্কে ১১ হাজার ৬৬০ টাকার শেয়ার রয়েছে। কিষাণ বিকাশ পত্র, জাতীয় সঞ্চয় পত্র ও ডাকঘরেও বিভিন্ন প্রকল্পে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। কোনও দেনা নেই। নিজের নামে কোনও গাড়ি নেই এমনকি কোনও অলঙ্কার বা গয়নাও নেই। সবমিলিয়ে মোট বিনিয়োগের পরিমাণ ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০.০১ টাকা। মোট ২.৪৬ একর কৃষি জমির মালিক বিরোধী দলনেতা। তার মধ্যে নন্দীগ্রামের গাংরা মৌজায় ১.৯৮ একর এবং এগরার পঁচিশবেতিয়ায় ৪৮ ডেসিমেল জমি রয়েছে। দুটি জমির বর্তমান বাজার দর ৯ লক্ষ ৫ হাজার টাকা।

এখানেই সম্পত্তির শেষ নয়। তমলুকের পার্বতীপুরে মণীষা অ্যাপার্টমেন্টে ৪৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। কুমারপুর মৌজায় নিবেদিতা আবাসন কমপ্লেক্সে ১,১৫২ বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে। কারকুলিতে সাড়ে চার হাজার বর্গফুটের আবাসিক ভবন রয়েছে। তিন সম্পত্তির বাজারদর ২৪ লাখ ৭৫ হাজার টাকা। সবমিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ ৬১ লক্ষ ৩০ হাজার টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মনোনয়নের সময়ে জমা দেওয়া হিসেবে শুভেন্দুর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা। পাঁচ বছর আগে ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ৫ লক্ষ টাকার বেশি।

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত