সিলিকোসিস আক্রান্তদের চিকিৎসায় রাজ্য জুড়ে শিবির করবে স্বাস্থ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : সিলিকোসিস আক্রান্তদের চিকিৎসার জন্য গোটা রাজ্য জুড়ে শিবির করবে স্বাস্থ্য দফতর। এতদিন রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় বসত এই ধরনের শিবির। তবে এবার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই শিবির করবে রাজ্য সরকার। পাশাপাশি এই সিলিকোসিস রোগ সম্পর্কে সচেতন করবে আশা কর্মীরা।

সাধারণত পাথর খাদান  বা মার্বেলের খাদানে যারা কাজ করেন, তাঁদের মধ্যে সিলিকোসিস রোগে আক্রান্তদের সংখ্যা বেশি। পুরুলিয়া, আসানসোল, বীরভূম, রামপুরহাট, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এলাকায় এতদিন সিলিকোসিস রোগীদের জন্য শিবির করত স্বাস্থ্য দফতর। এবার রাজ্যের সর্বোচ্চ এই শিবির করা হবে। কেন্দ্রীয় সরকারের অনুদান এলে সেই টাকা দিয়ে আশা কর্মীদের সচেতনতার কাজে লাগানো হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সিলিকোসিসে মৃত ও আক্রান্ত পরিবার, যাদের আবেদনপত্র এক বছর আগে জমা পড়েছে, তাদের পেনশন আগামী এক মাসের মধ্যে শ্রম দফতর দিয়ে দেবে। সিলিকোসিস আক্রান্তের পরিচয়পত্র থাকা শ্রমিকদের বিনা পয়সায় যাতায়াতের বন্দোবস্ত করবে পরিবহণ দফতর।

উল্লেখ্য, সিলোসিস আক্রান্তদের জন্য রাজ্য জুড়ে শিবির করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য, শ্রম, পরিবহণ দফতরের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন মামলাকারীরা। এদের মধ্যে ছিলেন আইনজীবী শামিম আহমেদ, নন্দিনী মিত্র, পরিবেশ দূষণ পর্যদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ মুখোপাধ্যায়।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম