মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কলকাতার বড়ো এই পুজোর থিম সং লিখলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সামলান না, সময় পেলে করেন নানা শিল্পকর্ম। কখনও ছবি আঁকেন, কবিতা, গল্প, ছড়া লেখেন। আবার সময় পেলে রচনা করেন গানও। এবার বাংলার মুখ্যমন্ত্রীর থেকে অনুপ্রাণিত হয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লিখলেন দুর্গা পুজোর থিম সং। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোর থিম সং-এর কারিগর হলেন চন্দ্রিমা। তাঁর লেখা গানই বাজবে পুজো প্যান্ডেলে।

জনপ্রতিনিধি বা রাজনীতিক বা মন্ত্রী নয় চন্দ্রিমা ভট্টাচার্য ধরা দিয়েছেন অন্য ছন্দে। গান লেখার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীই যে তাঁর প্রেরণা তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এটাই প্রথম থিম সং নয় যা তিনি লিখেছেন। এর আগেও পুজোর ভাবনা নিয়ে রচনা করেছেন গান। চলতি বছরে চন্দ্রিমা ভট্টাচার্যের লেখা থিম সং-এর নাম হল ‘আমার জননী তুমি দশভূজাধারিণী…’। গানটিতে সুর দিয়েছেন দেবাদিত্য চৌধুরী এবং গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাঘব। জানা গিয়েছে ইতিমধ্যেই গানটি রেকর্ড হয়ে গিয়েছে ।

 এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, রাজ্যের  স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হলেন গড়িয়াহাটের হিন্দুস্তান ক্লাবের মহিলা পরিচালিত পুজোর প্রধান উপদেষ্টা ।  গানের ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই  প্রকাশ্যে এসেছে। তবে এবার অপেক্ষা পুরো থিম সং ও পুজোর থিম প্রকাশের। এর আগে তাঁর লেখা থিম সংয়ে সুর দিয়েছিলেন দেবাদিত্য চৌধুরি। গানটি গেয়েছিলেন রাজু দাস বাউল। পুজো মানেই আনন্দ। সেই আনন্দেই অন্য মাত্রা যোগ হবে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে গেলেই কারণ  দুর্গাপুজোয় বাজবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের লেখা গান।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি