উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কবে মিলবে স্বস্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। সকাল থেকেই চড়া রোদ, ফলে বাইরে বেরোলেই হাঁসফাঁস অবস্থা। একটু বৃষ্টির আশায় অপেক্ষা করছেন সকলে। তবে আপাতত কোনও স্বস্তির খবর নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে কলকাতা সহ অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। বরং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গে।

তবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে তাতে অস্বস্তি কমবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের বেলায় গরমের প্রভাব বেশি থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করায় অস্বস্তি অব্যাহত থাকবে। সপ্তাহান্তেও বিশেষ পরিবর্তনের ইঙ্গিত নেই। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিচ্ছিন্ন বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলবে না। আবহাওয়াবিদদের মতে, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম ও অস্বস্তি কমবে না। দিনের বেলায় রোদ ওঠার সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বাড়বে এবং সন্ধ্যার পরেও গুমোট ভাব অনুভূত হবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় স্বস্তি মিলবে না।

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী