ঠান্ডা বাড়বে কবে, হবে কি পারদ পতন? কী বলছে হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার থেকে নামতে শুরু করেছে পারদ। সপ্তাহ শেষে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ২ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পারদ নামার সম্ভাবনা রয়েছে। এমনকি চলতি সপ্তাহ শেষেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কিছু হেরফেরের সম্ভাবনা কম। দুই বঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। 

ঘূর্ণিঝড় দিট ওয়া উপকুলের কাছাকাছি এসে শক্তি হারিয়েছে। ফলে ঘূর্ণাবর্তটি একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এখন দিট ওয়া অবস্থান করছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধপ্রদেশের উপকূল থেকে অন্তত সমুদ্রে ৪০ কিলোমিটার গভীরে বর্তমানে অবস্থান নিম্নচাপটির। সেখানেই সাধারণ নিম্নচাপ হয়ে ক্রমে শক্তিক্ষয় করবে সিস্টেমটি। এর কোনও প্রভাব বাংলাতে পড়বে না। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হয়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘূর্ণাবর্ত। বর্তমানে তার অবস্থান হরিয়ানায়। 

আগামী সাত দিন মনোরম থাকবে আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ধীরে ধীরে কমবে। সপ্তাহশেষে খানিকটা শীতের আমেজ বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ২-৪ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সকালের দিকে কুয়াশা থাকবে। উপকূলীয় অঞ্চলে কুয়াশার সম্ভাবনা বেশি।

কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ সেলসিয়াস। পরবর্তী দুদিনে তাপমাত্রা আরও কমবে। ১৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস মতো। আগামী তিন চার দিন এই তাপমাত্রা কমে ১১ থেকে ১২ ডিগ্রিতে নামতে পারে।উত্তরবঙ্গে বৃষ্টি সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশা চলবে। বেলা বাড়তে থাকবে পরিষ্কার আকাশ। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি নামতে পারে।

কলকাতায় সকালের দিকে কিছুটা তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরেই রয়েছে তাপমাত্রা। এরপর থেকে কমতে শুরু করবে পারদ পতন। সকাল সন্ধ্যায় শীতের আমেজ বৃদ্ধি পাবে। মঙ্গলবার ২০ ডিগ্রির ঘরে ছিল কলকাতার পারদ। বুধবার সকালে তা ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়।  কলকাতায় বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা  ছিল ৪৩ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির মধ্যে। 

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর