চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্র থেকেই আবহাওয়ার ভোলবদল, জেলায়-জেলায় গরমের দাপট শুরু

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার থেকে আবহাওয়ার ব্যাপক ভোলবদল। জেলায়-জেলায় গরমের দাপট শুরু। ভ্যাপসা গরম থেকে রেহাই দিয়ে গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। দু-তিন ধরে সকাল থেকেই আকাশের মুখ ভার। দিনে দু-এক পশলা বৃষ্টি হলেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। কিছু কিছু জেলায় লাল-কমলা-হলুদ সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। রাতের দিকে বৃষ্টি হওয়ায় নিত্যযাত্রীদের খানিকটা সমস্যা হলেও ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। দক্ষিণের সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও একই আবহাওয়া বিরাজ করছিল।

তবে কতদিন থাকবে এমন আবহাওয়া? আবার কবে আকাশ ঝকঝকে তকতকে হবে? বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়ে দিল আবহাওয়া দফতর। যদিও জানানো হয়েছিল যে, আগামিকাল তথা ১০ এপ্রিল থেকে আবারও সেই কঠিন গরমের শিকার হতে হবে রাজ্যবাসীকে। তবে নতুন আপডেটে কী জানানো হল? আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ি, শুক্রবার থেকে আবহাওয়ার বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আগামিকাল থেকে ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু ১৩ এপ্রিল উপকূল অঞ্চলের কয়েকটি জেলায় দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত দু-এক জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামিকাল থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কমে যাবে। ১০ তারিখ থেকে আগামী তিন চার দিন বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রী কম রয়েছে। তবে আগামিকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। প্রায় পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ