দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

নাবালিকাকে বিয়ে করার অপরাধে গ্রেফতার করা হল স্বামী, শ্বশুর, শাশুড়িকে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা পেট্রাপোল থানার খোলিদপুর এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা বিয়ে আটকাতে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ‘এমন কিছু ঘটনা দেখলেই বাড়ি থেকে তুলে আনা হবে।’ মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের পর থেকেই সজাগ পুলিশ। ময়দানে নেমে একের পর এক নাবালিকার বিয়ে রুখে দিচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে আরও বলেছিলেন যে, ‘যারা দুই বছর আগে নাবালিকাকে বিয়ে করেছিলেন, তাঁরাও ভাববেন না যে, বিয়ে করে পার পেয়ে যাবেন। সেই সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। তাঁদেরও বাড়ি থেকে তুলে আনা হবে।’ এবার সেরকমই একটি ঘটনা সামনে এল। নাবালিকাকে বিয়ে করার অপরাধে গ্রেফতার করা হল স্বামী, শ্বশুর, শাশুড়িকে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা পেট্রাপোল থানার খোলিদপুর এলাকায়। ওই এলাকারই বাসিন্দা বিক্রম বিশ্বাস, বয়স ২৭ বছর। বছর দেড়েক আগে ১৬ বছরের নাবালিকাকে বিয়ে করেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই এই বিষয়ে চাইল্ড হেল্পলাইনের তরফ থেকে পেট্রাপোল থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পেয়েই ময়দানে নামে পেট্রাপোল থানার পুলিশ এবং ওই ১৬ বছরের কিশোরীর স্বামী, শ্বশুর বিষ্ণু বিশ্বাস ও শাশুড়ি নীলিমা বিশ্বাসকে গ্রেফতার করে। তাঁদের সোমবার (১৪ সেপ্টেম্বর) বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও নাবালিকার শাশুড়ির দাবি, ‘আমরা বিয়ে দিতে চাননি। আমার ছেলেকে না পেলে ওই মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করছিল। প্রেমের কথা জানার পর ওর মা-বাবাও ওকে মারছিল। তাই মেয়েটি আমাদের বাড়িতে সোজাসুজি চলে এসেছিল। ও আমাকে এসে বলেছিল, মা আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এবার আমাকে ঠাই দাও। তাই আমরা জায়গা দিয়েছিলাম, ছেলের সঙ্গে ওঁর বিয়ে দিয়ে দিয়েছিলাম।’ যদিও এই বিষয়ে নাবালিকার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আসলে দিন কয়েক আগে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাবালিকা বিয়ে নিয়ে বলেছিলেন, ‘আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আঠারো বছরের নিচে বিবাহতে আমরা প্রথম। আঠারো বছরের নিচের কন্যারা সন্তানের জন্ম দিচ্ছে। এই সরকার কাউকে ছাড়বে না। যারা আগে বিয়ে করেছেন, সেই স্বামীদেরও শোকজ চিঠি পাঠানো হবে। স্ত্রীর বয়স ১৮ বছর প্রমাণ করতে না পারলেই তাঁদের পকসো আইনে জেলে যেতে হবে।’

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী