ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট মিটতেই প্রকাশিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। আগামী ১৪ মে প্রকাশিত হবে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফল। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কয়েকদিন আগে মাধ্যমিকের দিনক্ষণ জানিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিনক্ষণ বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানা গিয়েছে, বিধাননগরে সংসদের অফিসে সাংবাদিক সম্মেলন করে ফলঘোষণা হবে। নির্বাচন পর্ব কাটিয়ে ১৪ মে বেলা সাড়ে ১০টা নাগাদ প্রকাশিত হবে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল। চলতি বছরে গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছে। এবারই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে।

চলতি বছরে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। যেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ৭৯,৩৪৭ বেশি। ২৩টি জেলাতেই ছাত্রীরা এগিয়ে। এবার পরীক্ষার্থীরা  দ্বিগুন প্রশ্নের সুযোগ পেয়েছেন। অর্থাৎ ৪টি প্রশ্নের মধ্যে ২টি করার সুযোগ ছিল। এবার পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত হয়েছিল নির্দিষ্ট পেজ। অতিরিক্ত কাগজ আর দেওয়া হয়নি। নির্দিষ্ট কাগজের মধ্যেই লিখতে হয়েছিল উত্তর। অর্থাৎ অতিরিক্ত লেখা লিখতে হয়নি। অন্যবারের তুলনায় এবারের নিয়ম কিছুটা আলাদা ছিল। 

হায়ার সেকেন্ডারি কাউন্সিল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীরা ১১টা থেকে নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পাবে। পরে স্কুল থেকে মার্কশিটও সংগ্রহও করতে পারবেন তাঁরা। সেই ওয়েব সাইটে ঢুকেই দেখা যাবে ফল। যেমন https://result.wb.gov.in/সাইটে ঢুকে রোল নং ও রেজিস্ট্রেশন নং দিলে ফলাফল জানা যাবে। পাশাপাশি  https://www.results.shiksha/ সাইটে গিয়েও জানা যাবে ফল। 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন