১ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় সমাধান’, ১৫ ফেব্রুয়ারি থেকে ‘দুয়ারে সরকার’

চলতি বছরের শুরু থেকেই রাজ্যে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণ ভয়াবহ হওয়ার কারণে দুই জনকল্যাণমূলক কর্মসূচি ‘পাড়ায় সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ পিছিয়ে দিয়েছিল রাজ্য সরকার। মারণ ভাইরাসের পরিস্থিতির উন্নতি ঘটতেই দুই কর্মসূচি ফের চালু করার কথা জানানো হলো নবান্নের তরফে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ‘পাড়ায় সমাধান’ ও ১৫ ফেব্রুয়ারি থেকে ‘দুয়ারে সরকার’ শুরু হচ্ছে।

চলতি বছরের শুরু থেকেই রাজ্যে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। দুই কর্মসূচিই সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। যেহেতু বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আমজনতা দুই শিবিরে ভিড় জমান, সেই কারণেই প্রমাদ গুনেছিলেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা। বেশ কিছুদিনের জন্য দুই কর্মসূচি স্থগিত রাখার কথা জানিয়ে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই ফের ‘পাড়ায় সমাধান’ ও ‘দুয়ারে সরকার’ চালু করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, ‘১ ফেব্রুয়ারি থেকে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালানো হবে।’

রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ সাড়ে চার হাজারের গণ্ডির নিচে নেমেছে। আর তার পরেই নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রাখল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে ফের ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত। ১ ফেব্রুয়ারি থেকে ১৬ তারিখ পর্যন্ত ২৮ তারিখ পর্যন্ত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়া হবে। ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সমাধান পৌঁছে যাবে বাসিন্দাদের কাছে। আর ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে  প্রথম দফার আবেদনপত্র গ্রহণ করা হবে। ফের ১ থেকে ৭ মার্চ পর্যন্ত গৃহীত হবে আবেদনপত্র। ৮ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত জমা পড়া অভিযোগ ও  সমস্যার সমাধান করা হবে।’

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন