বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে! আর মাত্র ৫ দিনের অপেক্ষা প্রথম দফার ভোটের জন্য। রাজ্যজুড়ে যখন প্রার্থীদের সম্পদের অঙ্ক কোটি থেকে ১০০ কোটির বেশি, তখনই সামনে এল এক সম্পূর্ণ ভিন্ন ছবি। যেখানে ভোটের ময়দানে নেমেছেন এমন প্রার্থীরাও, যাদের মোট সম্পদ ১০০০ টাকারও কম! বেসরকারি নির্বাচনী নজরদার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)- এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ বৈপরীত্য। একদিকে বিপুল সম্পদের মালিক প্রার্থীরা যখন ক্ষমতার লড়াইয়ে নামছেন, অন্যদিকে মাত্র ৫০০, ৭০০ বা ৯২৪ টাকা সম্পদ নিয়েও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলার তিন প্রার্থী।

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী রুবিয়া বেগমের মোট সম্পদ মাত্র ৫০০ টাকা। পশ্চিম মেদিনীপুর কেন্দ্রের সুশ্রিতা সরেনের সম্পদ ৭০০ টাকা। আর জলপাইগুড়ির জলপাইগুড়ি (এসসি) কেন্দ্রের জশোদা বর্মনের সম্পদ ৯২৪ টাকা। তাঁদের কারও নামের পাশে নেই জমি, বাড়ি বা বড়সড় সঞ্চয়! শুধুই অল্প অঙ্কের চলতি সম্পদ। 

আরও পড়ুন: প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠছে গণতন্ত্র কি শুধুই অর্থশক্তির খেলায় পরিণত হচ্ছে, নাকি এখনও সাধারণ মানুষের প্রতিনিধিত্বের জায়গা আছে? এই তিন প্রার্থী যেন সেই প্রশ্নটাই নতুন করে তুলে ধরলেন। যেখানে একদিকে টাকার পাহাড় নিয়ে ভোটের লড়াই, সেখানে অন্যদিকে সামান্য সম্পদ নিয়েও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সাহস। এই দুই বিপরীত চিত্রই আজকের নির্বাচনী বাস্তবতা। এই প্রেক্ষাপটে ভোটারদের সামনে বড় প্রশ্ন, তারা কাকে বেছে নেবেন? সম্পদের জোরে শক্তিশালী প্রার্থীকে, নাকি সাধারণ জীবনের প্রতিফলন ঘটানো এই স্বল্পসম্পদের প্রার্থীদের? নির্বাচনের আগে এই তথ্য নিঃসন্দেহে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। 

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ