দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে রাজ্যের হকারদের জন্য বড় স্বস্তির খবর। উৎসবের মরশুমে জীবিকা যাতে ব্যাহত না হয়, সেই কথা মাথায় রেখে অক্টোবর পর্যন্ত হকার উচ্ছেদে স্থগিতাদেশ দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানান।

তিনি জানান, ‘রাজ্য জুড়ে হকারদের উচ্ছেদ নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা আপাতত কেটেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মানবিকতার খাতিরে উৎসবের মরশুম শেষ না হওয়া পর্যন্ত কোনো হকারকে সরানো হবে না।’ তিনি আরও জানান, আগামী অক্টোবর মাস পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে রাজ্য সরকার। রেলের অধীনস্থ এলাকা থেকে হকার উচ্ছেদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘রেল কেন্দ্রীয় সরকারের অধীন হওয়ায় সেই বিষয়ে রাজ্য সরকারের সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তবে মানবিকতার দিক বিবেচনা করে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উচ্ছেদ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানানো হবে।’ 

আরও পড়ুন: পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

এদিকে, হকারদের ভবিষ্যৎ, পুনর্বাসন এবং বৈধ পরিচয়পত্র প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে আগামী সপ্তাহে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী এবং সচিবের সঙ্গে হকার সংগঠনের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে হকারদের পুনর্বাসন নীতি এবং ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন রেলস্টেশন, বাজার ও শহরের একাধিক এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অনেক জায়গায় আগাম নোটিসও দেওয়া হয়েছিল। এর ফলে বহু হকার জীবিকা হারানোর আশঙ্কায় পড়েন এবং পুনর্বাসনের দাবিতে সরব হন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আশ্বাসে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজ্যের লক্ষাধিক হকার ও তাঁদের পরিবার।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের