স্বস্তি, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও নিম্নমুখী

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৫ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের নিম্নমুখী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৫ জন। আর মৃত্যুমিছিলে সামিল হয়েছেন তিনজন। দৈনিক সংক্রমণের পাশাপাশি সংক্রমণ হারও আগের দিনের তুলনায় কমেছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য ৭৮ শতাংশে। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতাকে টপকে রাজ্যে ফের শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। 

রবিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে রাজ্যের ১৬৩টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৮ শতাংশে। যার ফলে ২১৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৫ হাজার ১৮ জন। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মারা গিয়েছেন তিন জন। যার ফলে রাজ্যে করোনার ছোবলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৭৫ জনে।’

দৈনিক সংক্রমণের নিরিখে গত ২৪ ঘন্টায় কলকাতাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। যদিও কেউ মারা যাননি। কলকাতা মহানগরীতে ৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা গিয়েছেন একজন। বীরভূম ও ঝাড়গ্রামে একজন করে মারা গিয়েছেন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। মারণ ভাইরাসকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২২০ জন। এ নিয়ে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯১ হাজার ৮৯৯ জন। একদিনে অ্যাকটিভ কেস কমেছে আটটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৪ জনে।’

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?