স্বস্তি, রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ-শনাক্তের হার

মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৮ দিন করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার ব্যবধানে অস্বস্তি কেটে ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ জন। আর সংক্রমণ হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৮ দিন করোনায় মৃত্যুশূন্য থাকল বাংলা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা সামান্য কমেছে। একদিনে নতুন করে আরও ৯ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৯৯৩ জনের নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট আগের দিনের চেয়ে সামান্য কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশে। নতুন করে আরও ২৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৭ হাজার ৯০০ জনে। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনার মৃত্যুমিছিলে ২১ হাজার ২০০-তেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ-শনাক্তের পাশাপাশি সুস্থতার হারও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৯ লক্ষ ৯৬ হাজার ৪৫৫ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৪ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৩টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪৫ জনে।’

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার করলেন রবিউল

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

‘আমি ভাল নেই’, এশিয়ান গেমস থেকে বাদ পড়তেই কষ্টের কথা জানালেন নীরজ চোপড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু